× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এফএ কাপ

সেমির আগেই ম্যানইউ শিবিরে ধাক্কা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৪ ১৭:৪০ পিএম

আপডেট : ২১ এপ্রিল ২০২৪ ১৭:৪৭ পিএম

সেমির আগেই ম্যানইউ শিবিরে ধাক্কা

গুরুত্বপূর্ণ তিন খেলোয়াড়—মেসন মাউন্ট, সোফিয়ান আমরাবাত ও উইলি কাম্বওয়ালাকে ছাড়াই এফএ কাপের সেমিফাইনাল খেলতে নামছে ম্যানচেস্টার ইউনাইটেড। সবশেষ তথ্য, ইনজুরির কারণে কোভেনট্রি সিটির বিপক্ষে খেলা হচ্ছে না তাদের। 

ইনজুরির দীর্ঘ সারি রেড ডেভিলস শিবিরে। আগে থেকেই ইনজুরিতে লুক শ, লিসিয়ান্দ্রো মার্টিনেজ ও রাফায়েল ভারানে। সম্প্রতি ইনজুরিতে পড়েন জনি ইভানস, অ্যান্টোনি ও অ্যান্থনি মার্টিয়েল।  শনিবারে ব্যথা নিয়েই বোর্নমাউথের বিপক্ষে খেলেছিলেন হ্যারি মাগুয়ের। ফলে পরবর্তীতে অনুশীলে নামেননি তিনি। যদিও তরুণ উইলি কাম্বওয়ালের ইনজুরি বেশ ভাবাচ্ছে টেন হাগকে। তার অনুপস্থিতি দূর্বল হয়ে পড়তে পারে সেন্টার ব্যাক। 

ইতালিয়ান সাংবাদিক ফাব্রিজিও রোমানোর প্রতিবেদনে বলা হয়েছে, সেন্ট্রাল ডিফেন্ডারস ও মিড-ফিল্ডার অভাব মোচনে মাগুয়েরের সঙ্গে দেখা যাবে ব্রাজিলিয়ার সুপারস্টার ক্যাসিমিরোকে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা