× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রোহিতের সঙ্গে একমত আফ্রিদি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৪ ১৬:২২ পিএম

আপডেট : ২১ এপ্রিল ২০২৪ ১৬:৫৭ পিএম

রোহিতের সঙ্গে একমত আফ্রিদি

ভারত-পাকিস্তান সিরিজ নিয়ে আগ্রহের কথা জানিয়েছিলেন রোহিত শর্মা। চিরপ্রতিদ্বন্দ্বী দু'দেশের টেস্ট সিরিজ আয়োজনের দাবি জানিয়েছিলেন তিনি। ভারতীয় অধিনায়কের এ মন্তব্যের সঙ্গে পাকিস্তান কিংবদন্তি শহীদ আফ্রিদিও একমত পোষণ করেছেন।

 সংবাদমাধ্যম সামা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে আফ্রিদি বলেছেন, ‘রোহিত খুব ভালো উত্তর দিয়েছে। এটা বাস্তবেও হওয়া দরকার।’

‘ক্লাব প্রেইরি ফায়ার’ নামের পডকাস্টে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন রোহিতকে জিজ্ঞাস করেছিলেন, ‘তোমার কি মনে হয় না ভারত-পাকিস্তান নিয়মিত মুখোমুখি হলে তা টেস্ট ক্রিকেটের জন্য চমৎকার ব্যাপার হবে?’ উত্তরে রোহিত বলেছিলেন, ‘আমি পুরোপুরি তা বিশ্বাস করি। পাকিস্তান দল হিসেবে দারুণ। ওদের বোলিং লাইনআপ অসাধারণ। আমি মনে করি দারুণ এক প্রতিযোগিতা হবে, বিশেষ করে খেলাটা যদি বিদেশের কন্ডিশনে হয়।

হিটম্যানের এ মন্তব্যটি পজেটিভ বলছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক, ‘ রোহিত ভারতের একজন প্রতিনিধি। আমরা বরাবরই বলেছি ভারত এবং পাকিস্তানের সম্পর্কের ক্ষেত্রে বিশেষ করে ক্রিকেট খেলাটার আলাদা একটা গুরুত্ব রয়েছে। আমরা একটা সময়ে ভারত সফরে যেতাম। সেখানে গিয়ে দ্বিপাক্ষিক সিরিজ খেলতাম। আমরা দুই প্রতিবেশী। তাদের সম্পর্ক যতটা সম্ভব ভালো করা যায়, এটা দুই প্রতিবেশীর অধিকারের মধ্যে পড়ে।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা