× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইংলিশ প্রিমিয়ার লিগ

উলভারহ‍্যাম্পটনকে হারিয়ে ফের শীর্ষে আর্সেনাল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৪ ১৬:০৩ পিএম

আপডেট : ২১ এপ্রিল ২০২৪ ১৭:২২ পিএম

উলভারহ‍্যাম্পটনকে হারিয়ে ফের শীর্ষে আর্সেনাল

ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের নাটকীয়তা যেন চলছেই। শিরোপার জন্য ত্রিমুখী লড়াই করছে আর্সেনাল, লিভারপুল ও ম্যানচেস্টার সিটি। তবে সাম্প্রতিক সময়ে বেশ কয়েক ম্যাচে হারের কারণে বেশ ব্যাকফুটে ছিল আর্সেনাল। তবে উলভারহ্যাম্পটনকে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে গানার্সরা৷ এর ফলে ম‍্যানচেস্টার সিটিকে পেছনে ফেলে ফের লিগের চূড়ায় উঠে এলো মিকেল আরতেতার শিষ্যরা। 

শনিবার (২১ এপ্রিল) রাতে প্রতিপক্ষের মাঠে ২-০ গোলে জিতেছে আর্সেনাল। প্রথমার্ধের শেষ মিনিটে গ্যাব্রিয়েল জেসুসের অ্যাসিস্টে বেলজিয়ান ফরোয়ার্ড লেয়ান্দ্রো ত্রোসার দুর্দান্ত গোল এগিয়ে যায় সফরকারীরা। এরপর দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ব‍্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক মার্টিন ওদেগোর।  ফলে সবমিলিয়ে টানা তিন ম্যাচে হারের পর জয়ে লিগ শিরোপার সম্ভাবনা জিইয়ে রাখল আর্সেনাল। 


এর আগে চ‍্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে ঘরের মাঠে ২-২ ড্র করার পর বায়ার্ন মিউনিখের মাঠে ১-০ গোলে হারে আর্সেনাল। মাঝে প্রিমিয়ার লিগের ম‍্যাচে ঘরের মাঠে অ‍্যাস্টন ভিলার বিপক্ষে হেরেছিল ২-০ ব‍্যবধানে। 


এখন ৩৩ ম‍্যাচে ২৩ জয় ও পাঁচ ড্রয়ে ৭৪ পয়েন্ট নিয়ে আপাতত চূড়ায় উঠে এসেছে আর্সেনাল। ৩২ ম‍্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে নেমে গেছে সিটি। সমান ম‍্যাচে ৭১ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে লিভারপুল। ৩৩ ম‍্যাচে চতুর্দশ হারের পর ৪৩ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে রয়েছে উলভারহ‍্যাম্পটন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা