× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তীব্র গরমের প্রভাব ক্রিকেটেও

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৪ ২১:২৬ পিএম

আপডেট : ২০ এপ্রিল ২০২৪ ২১:৩৬ পিএম

প্রচণ্ড গরমে মাঠেই দুর্বল হয়ে পড়েন শাইনপুকুর ক্রিকেট ক্লাবের এক ক্রিকেটার : ফাইল ছবি

প্রচণ্ড গরমে মাঠেই দুর্বল হয়ে পড়েন শাইনপুকুর ক্রিকেট ক্লাবের এক ক্রিকেটার : ফাইল ছবি

তীব্র দাবদাহে পুড়ছে সারা দেশ। যার প্রভাব পড়েছে দেশের ক্রিকেটেও। প্রচণ্ড গরমের মাঝে চলছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল)। লিগ পর্বে গরমের মাত্রা সহনীয় থাকলেও সুপার লিগের আগে অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। তাই ক্লাবগুলোর চাহিদার কথা বিবেচনায় নিয়েছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। এখন খেলার মাঝে এক দিনের জায়গায় দুই দিন করে বিরতি পাবেন ক্রিকেটাররা।

সোমবার থেকে মাঠে গড়াবে ডিপিএলের সুপার লিগের খেলা। ইতোমধ্যে দুই রাউন্ডের সূচি প্রকাশ করেছে বিসিবি। যেখানে প্রতি রাউন্ডে তিনটি করে ম্যাচ রাখা হয়েছে। ওইদিন মিরপুরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনীর মুখোমুখি হবে প্রাইম ব্যাংক। বিকেএসপির ৩ নম্বর মাঠে শাইনপুকুর লড়বে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে। এ ছাড়া ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে খেলবে গত আসরের রানার্সআপ শেখ জামাল ও মোহামেডান।

এরপর দুই দিন বিরতি দিয়ে ২৫ এপ্রিল দ্বিতীয় রাউন্ডের খেলায় ফতুল্লায় আবাহনী লড়বে গাজী গ্রুপের বিপক্ষে। একই দিন বিকেএসপির ৩ নম্বর মাঠে খেলবে শাইনপুকুর এবং শেখ জামাল। মিরপুরে খেলবে মোহামেডান এবং প্রাইম ব্যাংক। এরপর ২৬ ও ২৭ এপ্রিল দুই দিন বিরতি রয়েছে। এদিকে দুই দিন করে বিরতি দিয়ে রেলিগেশন লিগ চলবে ২৩ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত। সবগুলো খেলা হবে বিকেএসপির ৩ নম্বর মাঠে। সবগুলো ম্যাচই শুরু হবে সকাল ৯টায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা