× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জার্মানির কোচ হিসেবে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন নাগেলসমান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৪ ১১:৪৯ এএম

আপডেট : ২০ এপ্রিল ২০২৪ ১১:৫৩ এএম

জুলিয়ান নাগেলসমান। ছবি : সংগৃহীত

জুলিয়ান নাগেলসমান। ছবি : সংগৃহীত

নতুন মৌসুমের আগে শোনা যাচ্ছে কোচ ছাঁটাই করবে বায়ার্ন মিউনিখ। টমাস টুখেলের জায়গায় কোচ হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন জুলিয়ান নাগেলসমান। তবে তার সম্ভাবনা নেই। জার্মান জাতীয় দলের কোচ হিসেবে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন নাগেলসমান।

২০২৬ বিশ্বকাপ পর্যন্ত দলটির দায়িত্বে থাকবেন জার্মানির এ কোচ। ৩৬ বছর বয়সি কোচের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর কথা শুক্রবার বিবৃতি দিয়ে জানিয়েছে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন।

চুক্তির পর নাগেলসমান বলেছেন, ‘এ সিদ্ধান্ত হৃদয় থেকে এসেছে। জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করা অনেক গর্বের। সবাই মিলে এখন ইউরোতে সাফল্য পেতে চাই।’

এর আগে গত বছরের সেপ্টেম্বরে জার্মানির দায়িত্ব নেন নাগেলসমান। মাঠের ফুটবলে ধুঁকতে থাকা জার্মানি তার অধীনে ছয় ম্যাচে জিতেছে তিনটিতে, হেরেছে দুটিতে আর ড্র করেছ একটি ম্যাচে। নাগেলসমানের চ্যালেঞ্জ এখন ঘরের মাঠে হতে যাওয়া ইউরো চ্যাম্পিয়নশিপ। এরপর ২০২৬ বিশ্বকাপেও তার অধীনে খেলবে চারবারের চ্যাম্পিয়নরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা