× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চেলসির বিপক্ষে হাল্যান্ডকে নিয়ে সংশয়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৪ ১০:৫৯ এএম

আপডেট : ২০ এপ্রিল ২০২৪ ১১:০৩ এএম

আর্লিং হাল্যান্ড। ছবি : সংগৃহীত

আর্লিং হাল্যান্ড। ছবি : সংগৃহীত

এফএ কাপের সেমিফাইনালে আজ ম্যানচেস্টার সিটির মুখোমুখি হচ্ছে চেলসি। কিন্তু ব্লুজদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচেই অনিশ্চিত হয়ে পড়েছেন সিটির প্রাণভোমরা আর্লিং হাল্যান্ড।

চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে চোট পান হাল্যান্ড। ঘরের মাঠে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচের পুরোটা সময় খেলতে পারেননি। অস্বস্তি বোধ করায় বদলি হয়ে মাঠ ছেড়ে যান সিটি স্ট্রাইকার। যদিও ম্যানসিটির ম্যানেজার পেপ গার্দিওলা ওই ম্যাচের পর জানিয়েছিলেন ২৩ বছর বয়সি নিজ থেকেই মাঠ ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। এ অবস্থায় ওয়েম্বলির এফএ কাপের সেমিতে তার অংশগ্রহণ নিয়ে গার্দিওলা নিশ্চিত করে কিছু বলতে পারেননি, ‘দেখা যাক কী হয়।’

চ্যাম্পিয়ন্স লিগের ওই চোট বিষয়ে গার্দিওলার কথা, ‘ওই ম্যাচটা কঠিন ছিল। দুই দলের জন্যই ম্যাচটা ছিল হাই ইনটেনসিটির। আর্লিং পেশিতে সমস্যা বোধ করছিল। তাই সে বলেছিল আর খেলতে পারছে না।’

হাল্যান্ডকে নিয়ে সিটি যে সংশয়ে তা বোঝা গেল কোচের কথায়, ‘চিকিৎসকরা দেখার পর বলেছিল কিছুটা সমস্যা আছে। এখন আগামী কয়েক ঘণ্টা পর্যবেক্ষণ করেই ওর সার্বিক অবস্থা নির্ণয় করতে পারব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা