× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিপিএল

হাবিবুরের সেঞ্চুরিতে সুপার লিগে গাজী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৪ ১৮:৫৫ পিএম

আপডেট : ১৯ এপ্রিল ২০২৪ ১৯:৪০ পিএম

হাবিবুরের সেঞ্চুরিতে সুপার লিগে গাজী

গ্রুপপর্বের শেষ ম্যাচ। হারলেই ইতি। জিতলে ডিপিএলে সুপার লিগে ওঠার সুবর্ণ সুযোগ। ফতুল্লা স্টেডিয়ামে আজ এমন সমীকরণ মাথায় নিয়ে খেলতে নামে গাজী গ্রুপ ক্রিকেটার্স। তবে হাবিবুর রহমান সব হিসেব চুকিয়ে দেন। তার ঝোড়ো সেঞ্চুরিতে সিটি ক্লাবের বিপক্ষে ৮ উইকেটে জয় পেয়েছে গাজী ক্রিকেটার্স। এ জয়ে কপাল পুড়েছে লিজেন্ডস অব রূপগঞ্জের। সুপার লিগে ওঠার ক্ষীণ সম্ভাবনা ছিল তাদের। সিটির হারে সব রাস্তা বন্ধ হয়ে গেল। 

এদিন টস হেরে প্রথমে ব্যাটিং করে ১৮১ রানে অলআউট হয় সিটি।  রান তাড়ায় মাত্র ২৪.১ ওভারে ৮ উইকেটে জয় নিশ্চিত করে গাজী। তাদের ওপেনিং জুটি ২২ রানে ভাঙলেও দ্বিতীয় উইকেটে আনিসুল ইসলাম ও হাবিবুর রহমান মিলে গড়েন ১৩১ রানের জুটি। আনিসুল ৬১ রানে আউট হন। তবে মারকাটারি ব্যাটিংয়ে ৮১ বলে ১০ চার ও ৬ ছক্কায় সেঞ্চুরি তুলে নেন হাবিবুর। ম্যাচের শেষ পর্যন্ত টিকে থাকেন এ ব্যাটার। সিটির হয়ে হয়ে ২ উইকেট নেন মোমিনুল ইসলাম।

এর আগে গাজী গ্রুপের আমন্ত্রণে  ব্যাটিংয়ে নেমে দলীয় তিন রানে সিটির পালে ধাক্কা লাগে। হাসান-রাফসান আল মাহমুদ সে সমস্যা কাটিয়ে উঠলেও বেশি দূর আগানো হয়নি। সর্বোচ্চ ৩৮ রান আসে ওপেনার হাসানের ব্যাট থেকে। ৩৭ রান করেন রাফসান আল মাহমুদ। ২৫ রান আসে রায়হান রাফসানের ব্যাট থেকে। ক্রিজে এসে থিতু হলেও কোনো ব্যাটার ইনিংস লম্বা করতে পারেননি। গাজীর হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন রুয়েল মিয়া। 

সংক্ষিপ্ত স্কোর  :

সিটি ক্লাব  : ৪৯.৩ ওভারে ১৮০/১০ (হাসান ৩৮, রাফসান আল মাহমুদ ৩৭; রুয়েল মিয়া ৩/১৯)। 

গাজী গ্রুপ ক্রিকেটার্স : ২.১ ওভারে ১৮১/২ (হাবিবুর রহমান ১০২*, আনিসুল হক ৬১; মোমিনুল ইসলাম ২/৮৬)।

ফল : গাজী গ্রুপ ক্রিকেটার্স ৮ উইকেটে জয়ী।

ম্যাচসেরা : হাবিবুর রহমান

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা