× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুলিশকে হারিয়ে আবাহনী-মোহামেডান ম্যাচের দিকে তাকিয়ে মেরিনার্স

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৪ ১৮:৫২ পিএম

মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে শুক্রবার পুলিশকে ৪-২ গোলে হারায় মেরিনার্স। ছবি : সংগৃহীত

মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে শুক্রবার পুলিশকে ৪-২ গোলে হারায় মেরিনার্স। ছবি : সংগৃহীত

টানা দ্বিতীয় শিরোপা জিততে জয় ছাড়া বিকল্প ছিল না মেরিনার ইয়াংস ক্লাবের সামনে। বাংলাদেশ পুলিশকে হারিয়ে নিজেদের কাজ সেরে রেখেছে ক্লাবটি। তারপরও প্রিমিয়ার ডিভিশন হকি লিগের শিরোপার জন্য তাদের তাকিয়ে থাকতে হচ্ছে মোহামেডান-আবাহনী ম্যাচের দিকে।

মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে শুক্রবার পুলিশকে ৪-২ গোলে হারায় মেরিনার্স। দুই দলের প্রথম পর্বের ম্যাচটি হয়েছিল ৫-৫ ড্র। এ নিয়ে সুপার সিক্সে টানা পাঁচ জয় পেল মেরিনার্স। ঊষা ক্রীড়া চক্রকে ৫-৩ গোলে হারিয়ে শুরুর পরের তিন ম্যাচে আবাহনীকে ২-১, মোহামেডানকে ৩-২ এবং অ্যাজাক্স স্পোর্টিংকে ৯-২ গোলে হারিয়েছিল তারা।

১৫ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে শিরোপাধারী মেরিনার্স। মোহামেডানের বিপক্ষে আবাহনীর খেলা চলছে। আকাশি-নীলদের পয়েন্ট ৩৪। ৩৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে মোহামেডান। আবাহনীর বিপক্ষে জিতলে ২০১৮ সালের পর লিগের মুকুট ফিরে পাবে মোহামেডান। মোহামেডানের বিপক্ষে আবাহনী জিতলে তাদের পয়েন্ট হবে মেরিনার্সের সমান। সেক্ষেত্রে বাইলজ অনুযায়ী প্লে-অফ ম্যাচ হওয়ার কথা। মোহামেডান ও আবাহনী ম্যাচ ড্র হলে মুকুট ধরে রাখবে মেরিনার্স।

এদিন শুরুতেই মেরিনার্সকে কাঁপিয়ে দেয় পুলিশ। প্রথম মিনিটে পেনাল্টি কর্নার থেকে গুরজিত সিংয়ের গোলে এগিয়ে যায় তারা। শুরুর ধাক্কা সামলে নবম মিনিটে দীপকের লক্ষ্যভেদ সমতায় ফিরে মেরিনার্স। এরপর পেনাল্টি কর্নার থেকে রাজিন্দর সিং ও মঈনুল ইসলাম কৌশিকের রিভার্স হিটে স্কোরলাইন ৩-১ করে মেরিনার্স। ২৭তম মিনিটে দীপক প্যাটেলের ফিল্ড গোলে ফের ম্যাচ জমিয়ে তোলে পুলিশ। স্কোরলাইন ৩-২ করে পুলিশ। পাঁচ মিনিট পর সোহানুর রহমান সবুজের গোলে ব্যবধান দাঁড়ায় ৪-২-এ। বাকি সময় খেলায় আর কোনো গোল হয়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা