× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফেরা হলো না লিভারপুলের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৪ ১১:২০ এএম

আপডেট : ১৯ এপ্রিল ২০২৪ ১১:৩০ এএম

ফেরা হলো না লিভারপুলের

লিভারপুলের ইউরোপা লিগ অধ্যায় শেষ। আটলান্টার মাঠে বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগ ১-০ গোলে জিতলেও লিগ থেকে বিদায় নিতে হয়েছে ইয়ুর্গেন ক্লপের দলকে। মূলত এনফিল্ডে ৩-০ গোলে হারের খেসারত দিতে হয়েছে রেডসদের। দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে হেরেছে তারা।

বার্গামোয় গতকাল রাতে মোহাম্মদ সালাহর পেনাল্টি গোলে ৭ মিনিটে লিড নেয় লিভারপুল। দ্রুতই লিড পাওয়ায় আশায় বুক বাঁধে ভক্তদের। কিছু একটা হতে যাচ্ছে। হয়তো এমনা ভেবে বসছিলেন তারা।  কিন্তু ইতালিয়ান ক্লাব সালাহদের প্রত্যাবর্তনের স্বপ্ন ভেঙে দেয়।

ইউরোপা লিগ থেকে লিভারপুলের বিদায়ের পাশাপাশি লিভারপুলের সঙ্গে ইউরোপিয়ান প্রতিযোগিতায় ক্লপের অধ্যায়ও ইতি ঘটল। মৌসুম শেষে যে লিভারপুল ছাড়ার ঘোষণা দিয়ে রেখেছেন জার্মান এই কোচ, লুইস দিয়াজ-ম্যাক এলিস্টারদের বিদায়ে শেষটা সুন্দর হলো না তার।

এখন লিভারপুলের চোখ প্রিমিয়ার লিগের দিকে। প্রিমিয়ার লিগে ৩২ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানসিটি। সমান ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় আর্সেনাল এবং লিভারপুলও ৭১ পয়েন্ট নিয়ে তৃতীয়। রবিবার এ প্রতিযোগিতায় ফুলহামের মুখোমুখি হবে লিভারপুল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা