× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শাহিন আফ্রিদির সঙ্গে সম্পর্কে ফাটল ধরার খবর উড়িয়ে দিলেন বাবর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৪ ০২:৩২ এএম

আপডেট : ১৯ এপ্রিল ২০২৪ ১০:৫৩ এএম

শাহিন শাহ আফ্রিদি ও বাবর আজম

শাহিন শাহ আফ্রিদি ও বাবর আজম

শোনা যাচ্ছিল বাবর আজমের সঙ্গে শাহিন শাহ আফ্রিদির সম্পর্কটা ঠিক ভালো যাচ্ছে না। তবে পুরো ব্যাপারটা গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন পাকিস্তানের নেতৃত্বে ফেরা বাবর।

গত নভেম্বরে বাবর পাকিস্তানের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন। পরে টি-টোয়েন্টির নেতৃত্ব পেয়েছিলেন শাহিন আফ্রিদি। তার নেতৃত্বে জানুয়ারিতে নিউজিল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৪-১ ব্যবধানে খুইয়ে নেতৃত্ব হাতছাড়া করেন আফ্রিদি। পরে নেতৃত্বের গুরুভার তুলে দেওয়া হয় বাবরের কাঁধে। এ কারণে শোনা যাচ্ছিল দুজনের সম্পর্কে চিড় ধরেছে।

সম্পর্কে ফাটল ধরার গুঞ্জন উড়িয়ে দিয়ে বাবর বলেন, ‘একটা বিষয় স্পষ্ট করতে চাই, শাহিন আফ্রিদি ও আমার সম্পর্ক নতুন নয়, এ সম্পর্ক অনেক পুরোনো। আমরা প্রতি মুহূর্তে একে অন্যকে সহায়তা করি। আমাদের লক্ষ্য পাকিস্তানকে সবার আগে রাখা এবং পাকিস্তানের নাম উজ্জ্বল করা। আমরা ব্যক্তিগত সাফল্য নিয়ে ভাবি না, সৌভাগ্যক্রমে আমার দলে এসবের উপস্থিতি নেই।’

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য পাকিস্তানের প্রস্তুতি নিয়ে বাবর বলেন, ‘আমাদের দল নমনীয়। আমরা তরুণ খেলোয়াড়দের সুযোগ দেওয়ার চেষ্টা করব, বেঞ্চের শক্তি পরীক্ষা করব। আপনারা এ সিরিজে ভিন্ন ভিন্ন কম্বিনেশন দেখবেন, আমরা দেখতে চাই কোনটি আমাদের জন্য কাজ করে। এ পরীক্ষা বোলিং, ব্যাটিং দুই জায়গাতেই দেখবেন, সব জায়গাতেই। যখন আমরা আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজে যাব, আমাদের কাছে পরিষ্কার এক চিত্র থাকবে।’

পাকিস্তান দলে মেধাবী খেলোয়াড়ের অভাব নেই। জোর দিয়েই বাবর জানালেন এটা, ‘আমি সব সময় বিশ্বাস করি, যেসব খেলোয়াড় এখানে আছে, সবাই পারফরম্যান্সের কারণেই আছে। এত প্রতিভা থাকলে মাঝেমধ্যে একাদশ করা কঠিন হয়ে যায়। বিশ্বকাপের সব প্রস্তুতি কাল শুরু হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা