× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১৮৪*-এর জবাবে আতাপাত্তুর ১৯৫*

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৪ ২০:৫৮ পিএম

আপডেট : ১৮ এপ্রিল ২০২৪ ২০:৫৯ পিএম

১৮৪*-এর জবাবে আতাপাত্তুর ১৯৫*

পচেফস্ট্রুমে চামারি আতাপাত্তু যা করে দেখালেন, খেরো খাতায় তাজা থাকবে তা দীর্ঘ যুগ। স্বাগতিক দক্ষিণ আফ্রিকার ৩০২ রানের জবাবে শ্রীলঙ্কান অধিনায়ক খেলেছেন ১৯৫ রানের অপরাজিত ইনিংস। এক প্রান্ত আগলে রাখায় তার বীরত্বে মুগ্ধ রথী-মহারথীরা।

বুধবার প্রোটিয়াদের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে ৬ উইকেটে জয় পেয়েছে লঙ্কান মেয়েরা। ম্যাচে লরা ওলভার্টের অপরাজিত ১৮৪ রানের ওপর ভর করে ৩০১ রান তোলে প্রোটিয়ারা। রান তাড়ায় চামারি ৫ ছক্কা ও ২৬ বাউন্ডারিতে করেন অপরাজিত ১৯৫ রান। আতাপাত্তুর ইনিংসটি এখন মেয়েদের ওয়ানডেতে তৃতীয় সর্বোচ্চ। প্রথমটি অ্যামেলিয়া কারের ২৩২* এবং দ্বিতীয়টি বেলিন্ডা ক্লার্কের ২২৯*। তবে রান তাড়ায় আতাপাত্তুর ইনিংসটিই সর্বোচ্চ।

আতাপাত্তুর এমন ইনিংসের পর অভিনন্দন জানিয়েছেন দেশটির সাবেক অধিনায়ক সনাৎ জয়াসুরিয়া। এক্সে এক পোস্টে লিখেছেন, ‘কী দারুণ একটা ইনিংস চামারির। তাকে এবং তার দলকে দুর্দান্ত জয়ের জন্য অভিনন্দন।’ লাসিথ মালিঙ্গা বলেছেন, মেয়েদের ওয়ানডেতে এটিই সর্বকালের সেরা ইনিংস। কুমার সাঙ্গাকারা তো বলেই দিয়েছেন, কন্ডিশন বা ভেন্যু যা-ই হোক না কেন, আতাপাত্তুই মেয়েদের ক্রিকেটে সেরা ব্যাটসম্যান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা