× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেটিং কোম্পানির অ্যাম্বাসেডর হলেন ডেভিড মালান!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৪ ১৮:২৯ পিএম

ডেভিড মালান; ফাইল ছবি

ডেভিড মালান; ফাইল ছবি

দিন বদলের সঙ্গে সঙ্গে ক্রিকেটের সঙ্গে যুক্ত হচ্ছে বিশ্বের বড় বড় জুয়ার কোম্পানিগুলো। বড় বড় টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করা ছাড়াও ব্যক্তি ক্রিকেটারদের পেছনে ছুটছে তারা। এবার যুক্ত হলেন ইংল্যান্ডের তারকা ব্যাটার ডেভিড মালান। যিনি সাম্প্রতিক সময়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিয়মিত মুখ। 

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর, বিশ্বের অন্যতম জুয়ার কোম্পানি লাইনবেট ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে মালানকে যুক্ত করেছে। কোম্পানিটির হয়ে বিশ্বব্যাপী প্রচার-প্রসারে কাজ করবেন মালান। জুয়ার কোম্পানির সঙ্গে যুক্ত হতে পেরে উচ্ছ্বসিত এই ইংলিশ ক্রিকেটার, ‘আমি লাইনবেটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পেরে অনেক উচ্ছ্বসিত। এটি এমন একটি প্ল্যাটফর্ম যেটি ক্রীড়াপ্রেমিদের জন্য দারুণ পরিবেশ তৈরি করেছে। আমি দারুণ এই সম্পর্কটি এগিয়ে নেওয়ার জন্য মুখিয়ে আছি।’

মালান সবশেষ বিপিএল খেলেছেন ২০২৩ সালে, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে। সেবার চ্যাম্পিয়ন হয় কুমিল্লা। সব মিলিয়ে ২০১৬ থেকে ২০২৩ সাল পর্যন্ত বিপিএলে ২৮ ম্যাচ খেলেছেন মালান। ৩৪ এর বেশি গড়ে ৮৬৯ রান করেন তিনি। সেঞ্চুরি আছে একটি, আর হাফ সেঞ্চুরি ৫টি। বাংলাদেশের আইন অনুযায়ী জুয়া নিষিদ্ধ, এবার বিপিএলে মালানার সুযোগ হয় কী না সেটাই দেখার। 



 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা