× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইপিএলে খেলার প্রস্তাব পেয়েছিলেন শরিফুল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৪ ১৬:৫৯ পিএম

আপডেট : ১৮ এপ্রিল ২০২৪ ১৮:০৬ পিএম

আইপিএল লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে খেলার প্রস্তাব পেয়েছিলেন শরিফুল; ছবি : আ.ই.আলীম

আইপিএল লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে খেলার প্রস্তাব পেয়েছিলেন শরিফুল; ছবি : আ.ই.আলীম

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে খেলার প্রস্তাব পেয়েছিলেন শরিফুল ইসলাম। আইপিএলের দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস বাঁহাতি এ পেসারকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছিল। যদিও এ পেসারকে কম সময়ের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অনাপত্তিপত্র দেবে বলায় শরিফুলের সঙ্গে পরে আর যোগাযোগই করেনি লক্ষ্ণৌর ফ্র্যাঞ্চাইজিটি।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ছিল ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) আবাহনী লিমিটেডের গ্রুপ পর্বের শেষ ম্যাচ। এই ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে একাই ধসিয়ে দেন শরিফুল। পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দলটির হয়ে এদিন ৩৫ রান খরচায় চার উইকেট নেন শরিফুল। দলও পায় ১০ উইকেটের সহজ জয়। 

এ ম্যাচের পর দেশের বেসরকারি টেলিভিশন টি-স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে আইপিএলে খেলার প্রস্তাবের কথা জানান  শরিফুল, 'লক্ষ্ণৌ থেকে ম্যাসেজ দিয়েছিল। তারা আমাকে চাচ্ছিল কিন্তু এনওসির সময়টা খুব কম ছিল এ জন্য তারা আর পরে রেসপন্স করে নাই। যদি পুরো এনওসি দিত বিসিবি তাহলে হয়তো (খেলতে পারতাম)...'

বাংলাদেশের পেসারদের প্রতি আরও আগেও আগ্রহ দেখিয়েছে লক্ষ্ণৌ। আইপিএলের গত আসরে এ দলটির হয়ে খেলার প্রস্তাব পেয়েছিলেন তাসকিন আহমেদ। সেবার বিসিবি তাসকিনকে অনাপত্তিপত্র দিতে রাজি না হওয়ায় আর আইপিএল খেলা হয়নি তাসকিনের।

শরিফুল-তাসকিনরা আইপিএল না খেলতে পারলেও মুস্তাফিজুর রহমান বরাবরের মতোই আইপিএল খেলছেন। ইতোমধ্যেই পাঁচ ম্যাচে দশ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় তিনে আছেন তিনি। মুস্তাফিজের আইপিএল খেলা প্রসঙ্গে শরিফুল বলেন, ‘মুস্তাফিজ ভাইয়ের সঙ্গে সব সময় কথা হয়। উনি ফোন দেয়, আমি দেই। উনি বলে যে ওখানে চাপ কম। এজন্যই হয়তো বাড়তি আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা