× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আর্সেনালের হৃদয় ভেঙে শেষ চারে বায়ার্ন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৪ ০৯:৪৬ এএম

আপডেট : ১৮ এপ্রিল ২০২৪ ১১:২৪ এএম

বায়ার্ন মিউনিখের জয়ের নায়ক জশুয়া কিমিখকে নিয়ে সতীর্থদের উল্লাস

বায়ার্ন মিউনিখের জয়ের নায়ক জশুয়া কিমিখকে নিয়ে সতীর্থদের উল্লাস

পুরো ম্যাচে গোল হলো মাত্র ১টি। আর সেই গোল নিয়েই চলল যত মাতামাতি। উচ্ছ্বাসটা হবেই বা না কেন? এ ১ গোলেই যে কাজের কাজ করে ফেলেছে বায়ার্ন মিউনিখ। কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগের ম্যাচে ৬৩ মিনিটে জশুয়া কিমিখের একমাত্র জয়সূচক গোলেই চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের টিকিট ছিনিয়ে নিয়েছে বাভারিয়ানরা।

নিজেদের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারিনায় বায়ার্ন জিতল ১-০ গোলে। তাতে দুই লেগ মিলিয়ে আর্সেনালকে ৩-২ গোলে ধরাশায়ী করে ইউরোপিয়ান ক্লাব ফুটবলে সবচেয়ে মর্যাদাকর আসরের শেষ চারে নাম লিখিয়েছে ১১ বছর পর বুন্দেসলিগার শিরোপা হাতছাড়া করা বায়ার্ন। এ নিয়ে ১৩ বারের মতো ইউরোপের সেরাদের টুর্নামেন্টের সেমিতে পৌঁছাল জার্মান জায়ান্টটি। তাতে চলতি মৌসুমে হ্যারি কেইনদের ইউরোপিয়ান শিরোপা জয়ের আশা টিকে রইল।

লন্ডনের এমিরেটস স্টেডিয়াম থেকে প্রথম লেগ থেকে ২-২ গোলের সমতা নিয়ে ফিরে স্বস্তিতেই ছিল বায়ার্ন। কেননা মিউনিখে ঘরের মাঠে আর্সেনালকে উড়িয়ে দেওয়ার সুখস্মৃতি প্রেরণা হয়েছিল বায়ার্নের জন্য। ২০১৫ ও ২০১৭ সালে নিজেদের মাঠে ৫-১ গোলে আর্সেনালকে ধসিয়ে দিয়েছিল বায়ার্ন। এবার অল্পতেই জয়ের গল্প লেখা শেষ জার্মান জায়ান্টটির। 

ম্যাচের ডেডলক ভাঙে ৬৪ মিনিটে। গেরেইরোর উড়িয়ে মারা বলে মাথা ছুঁয়ে আর্সেনালের জাল কাঁপান কিমিখ। চলতি বছর এ প্রথম গোলের দেখা পেলেন এ জার্মান রাইটব্যাক।

সেমিফাইনালে রিয়ালের মাঠের শত্রু বায়ার্ন মিউনিখ। শেষ চারের অন্য ম্যাচে পিএসজি লড়বে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা