× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাইব্রিড পিচে আইপিএল ম্যাচ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৪ ২০:৫১ পিএম

হাইব্রিড পিচে আইপিএল ম্যাচ

বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দুটি ম্যাচ খেলা হবে হাইব্রিড পিচে। হিমাচল প্রদেশের ধর্মশালায় বসবে এই পিচ। পাঞ্জাবের বিপক্ষে এই দুই ম্যাচে খেলবে চেন্নাই সুপার কিংস এবং রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

ভারতীয় ক্রিকেট বোর্ডের অধীনে থাকা এটিই প্রথম মাঠ যেখানে এই হাইব্রিড পিচ বসানো হয়েছে। সংবাদ সংস্থা পিটিআইকে হিমাচল প্রদেশ ক্রিকেট সংস্থার এক কর্মকর্তা বলেন, ‘হাইব্রিড পিচ পুরো তৈরি। সেখানেই আইপিএলের দুটি ম্যাচ হবে।’

ভারতীয় গণমাধ্যমে বলা হয়, নেদারল্যান্ডসের ‘সিস-গ্রাস’ নামের একটি সংস্থা এই পিচ তৈরি করেছে। হিমাচল প্রদেশ ক্রিকেট সংস্থা জানিয়েছে, এই পিচে খেলতে স্বস্তিই পাবেন ক্রিকেটাররা। কারণ, সেখানে ব্যাটারদের পাশাপাশি বোলাররাও সুবিধা পাবেন। ক্রিকেটারদের দক্ষতা বোঝা যাবে।

আগামী ৫ জুন হাইব্রিড পিচে প্রথম ম্যাচ পাঞ্জাব কিংস ও চেন্নাইয়ের। ১ মে পর্যন্ত এনওসির মেয়াদ থাকায় ম্যাচটিতে নামা হবে না বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানের।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা