× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশ ‘এ’ দলের সামনে ৩ সিরিজ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৪ ২০:২০ পিএম

আপডেট : ১৭ এপ্রিল ২০২৪ ২১:১০ পিএম

গত বছর সবশেষ বাংলাদেশ ‘এ’ দল টেস্ট খেলেছে— সংগৃহীত ছবি

গত বছর সবশেষ বাংলাদেশ ‘এ’ দল টেস্ট খেলেছে— সংগৃহীত ছবি

টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে অলস সময় কাটাতে হবে দলের বাইরে থাকা ক্রিকেটারদের। প্রাশ্চাত্য মুলুক থেকে বিশ্ব আসর শেষে ফিরেই আবার টাইগারদের ব্যস্ত হয়ে পড়তে হবে টেস্ট ক্রিকেটে। এমন অবস্থায় লাল বলের ক্রিকেটাররা যাতে নিজেদের প্রস্তুত রাখতে পারে সেজন্য পাকিস্তান ও নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে তিনটি সিরিজ খেলবে বাংলাদেশ ‘এ’ দল।

মে মাসের তৃতীয় সপ্তাহ থেকে জুলাই পর্যন্ত ফাঁকা সূচি থাকায় তিনটি সিরিজ খেলবে বাংলাদেশ ‘এ’ দল। সূচি চূড়ান্ত না হলেও জুনে পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের। এরপর বাংলাদেশে খেলতে আসবে পাকিস্তান ‘এ’ দল। সেপ্টেম্বরে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড। বিষয়টি নিশ্চিত করেছেন জালাল ইউনুস।

বুধবার (১৭ এপ্রিল) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘‘আমাদের ‘এ’ দলের খেলা আছে। পাকিস্তানের সঙ্গে হোম অ্যান্ড অ্যাওয়ে দুটি সিরিজ আছে। নিউজিল্যান্ড ‘এ’ দল আসবে সেপ্টেম্বরের শেষের দিকে। সামনে আমাদের অনেকগুলো টেস্ট ম্যাচ আছে। এজন্য আমরা একটি পরিকল্পনা সাজাচ্ছি।’’

বিশ্বকাপ শেষে দলকে মূল মনোযোগ দিতে হবে টেস্ট ক্রিকেটে। আইসিসির ভবিষ্যৎ সফরসূচি অনুযায়ী, চলতি বছর পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। মুমিনুল হক, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেনের মতো লাল বলের ক্রিকেটারদের প্রস্তুতির জন্য তাই ‘এ’ দলের সিরিজ আয়োজন করছে বিসিবি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা