× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সবুজ-সুদীপের হ্যাটট্রিকে মেরিনার্সের বিশাল জয়

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৪ ১৯:৩০ পিএম

আপডেট : ১৭ এপ্রিল ২০২৪ ২০:০২ পিএম

সবুজ-সুদীপের হ্যাটট্রিকে মেরিনার্সের বিশাল জয়। ছবি : বাহফে

সবুজ-সুদীপের হ্যাটট্রিকে মেরিনার্সের বিশাল জয়। ছবি : বাহফে

প্রিমিয়ার ডিভিশন হকি লিগে বড় জয় পেয়েছে ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব। বুধবার (১৭ এপ্রিল) মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের একমাত্র খেলায় অ্যাজাক্স স্পোর্টিং ক্লাবকে ৯-২ গোলের ব্যবধানে হারায় মেরিনার্স। তারকা ডিফেন্ডার সোহানুর রহমান সবুজ (হ্যাটট্রিকসহ ৪ গোল) এবং ভারতের সুদীপ চিরমাকোর হ্যাটট্রিকে এ জয় তুলে নেয় মেরিনার্স। 

জয়ী দলের মাঈনুল ইসলাম কৌশিক ও অধিনায়ক ফজলে হোসেন রাব্বি একটি করে গোল করেন। অ্যাজাক্সের ইমতিয়াজ আহমেদ রুবেল এবং দলটির ভারতীয় রিক্রুট প্রমোত দেওয়ান একটি করে গোল করেও দলের বড় পরাজয় ঠেকাতে পারেননি। এই জয়ে ১৪ খেলায় মেরিনার্সের সংগ্রহ ৩৪ পয়েন্ট। শীর্ষে থাকা মোহামেডানের চেয়ে ১ পয়েন্ট পিছিয়ে লিগের বর্তমান চ্যাম্পিয়ন মেরিনার্স।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা