× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গোল্ডেন বুট জয়ের লড়াইয়ে হালান্ডের সঙ্গী এখন পালমারও

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৪ ২৩:০৪ পিএম

কোল পালমার

কোল পালমার

লড়াইটা আগে থেকেই জমে উঠেছিল। ইংলিশ প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোলদাতার হওয়ার দৌড়টা এখন আরো বেশি জমজমাট। সোমবার রাতে এভারটনের বিরুদ্ধে ৪ গোল করে সেই লড়াইয়ে আর্লিং হলান্ডকে স্পর্শ করেছেন চেলসির কোল পালমার।

এমন দুরন্ত পারফরম্যান্স সেই পালমার উপহার দিয়েছেন, চলতি মৌসুমে ম্যানচেস্টার সিটি থেকে চেলসি নাম লেখার আগে প্রিমিয়ার লিগে যিনি কিনা গোলের খাতাই খুলতে পারেননি! মানে আগে যার নাম উঠেনি স্কোরশিটে।

স্টামফোর্ড ব্রিজে ম্যাচ মাঠে গড়ানোর ২৯ মিনিটের মধ্যেই হ্যাটট্রিকের দেখা পেয়ে যান পালমার। চেলসি ফরোয়ার্ড এবারের লিগে নিজের ২০তম গোলটি এনে দেন ম্যাচের ৬৪ মিনিটে, পেনাল্টি থেকে।

এই গোল উপহার দিয়েই ম্যানসিটির নরওয়েজিয়ান ফরোয়ার্ড হলান্ডকে গোল্ডেন বুট জেতার লড়াইয়ে ছুঁয়ে ফেলেন ২১ বছরের পালমার। প্রিমিয়ার লিগে দুজনের গোল এখন সমান ২০টি।

মাঠে নামার সুযোগ পেতেই সিটি ছেড়ে চেলসিতে পাড়ি জমিয়েছিলেন পালমার। গত মৌসুমে সিটির হয়ে ২৫টি ম্যাচ খেলেছিলেন। কিন্তু মাত্র সাত ম্যাচেই শুরুর একাদশে জায়গা পান এই ইংলিশ খেলোয়াড়।

সেই পালমার এ মৌসুমে খেলে ফেলেছেন কম তো নয়, ৪৩টি ম্যাচ। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে তার গোল সংখ্যা এখন ২৫।

৪ কোটি ২০ লাখ পাউন্ডের বিনিময়ে পালমারকে দলে ভিড়িয়ে ভুল করেনি চেলসি। তার গোলের পরিসংখ্যানই দিচ্ছে সে প্রমাণ। পুরো মৌসুমে ছন্দহীন চেলসির একমাত্র ফর্মে থাকা ফুটবলার পালমার।

অভিষেক মৌসুমেই কোচ মরিসিও পচিত্তিনোর ক্লাবের প্রাণভোমরা বনে গেছেন ইংল্যান্ডের জার্সিতে দুই ম্যাচ খেলা পালমার। তার ২০ গোল ২০১৬-১৭ মৌসুমের পর চেলসির কোনো ফুটবলার প্রিমিয়ার লিগে ২০ পেলেন। ওই মৌসুমে দিয়েগো কস্তা উপহার দিয়ে ছিলেন ২০ গোল। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা