× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দর্শকদের জন্য কঠোর আইন সৌদির

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৪ ২০:৪৯ পিএম

আপডেট : ১৬ এপ্রিল ২০২৪ ২১:০২ পিএম

ম্যাচে ইত্তিহাদের একমাত্র গোলটি করেছিলেন হামদাল্লাহই। ছবি : এএফপি

ম্যাচে ইত্তিহাদের একমাত্র গোলটি করেছিলেন হামদাল্লাহই। ছবি : এএফপি

গ্যালারি থেকে ফুটবলারদের উদ্দেশে বোতল ছুড়ে মারার ঘটনা পুরোনো। তাই বলে ‘চাবুকপেটা’! মঙ্গলবার (১৬ এপ্রিল) সৌদি সুপার কাপের ফাইনালে দেখা গেল এমন অভাবনীয় এক দৃশ্য। আবুধাবিতে আল ইত্তিহাদকে ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আল হিলাল। সেই ম্যাচে আল ইত্তিহাদের মরোক্কান খেলোয়াড় আবদেররাজাক হামদাল্লাহর সঙ্গে কথা-কাটাকাটির জেরে চাবুক দিয়ে আঘাত করেছে এক দর্শক। ন্যক্কারজনক ওই ঘটনায় নড়েচড়ে বসেছে সৌদি অ্যারাবিয়ান ফুটবল ফেডারেশন। ‘দর্শক আচরণবিধি’ পর্যালোচনা করে আইন পরিবর্তন আনতে যাচ্ছে এসএফএফ।

সোমবার সৌদি ফুটবল ফেডারেশন ও দেশটির পেশাদার ফুটবলারদের সংগঠন পিএফএ দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে, ‘এএফসি ও ফিফার অন্য সব সদস্যের মতো সৌদি অ্যারাবিয়া ফুটবল ফেডারেশনও যারা ফুটবল দেখতে আসেন ও খেলেন তাদের নিরাপত্তার বিষয়টি প্রাধান্য দেয়। সৌদি আরবে ফুটবল পারিবারিক খেলা, এখানে বিশৃঙ্খলার ঘটনা নেই বললেই চলে। ‘তথাকথিত’ সেই দর্শকের আচরণ সৌদি ফুটবলের ছবি হতে পারে না। আমরা এ ঘটনার নিন্দা জানাই।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা