× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশ সফরে দল ঘোষণা ভারতীয় মেয়েদের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৪ ১০:৫৬ এএম

আপডেট : ১৬ এপ্রিল ২০২৪ ১১:১৩ এএম

ফাইল ছবি

ফাইল ছবি

চলতি মাসেই বাংলাদেশ সফরে আসতে যাচ্ছে ভারতীয় নারী ক্রিকেট দল। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের বিপক্ষে খেলবে সফরকারীরা। আসন্ন এ সিরিজে ভারতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন নতুন দুই ক্রিকেটার। তারা হলেন আশা সোভানা ও সাজানা সজীবন। এ ছাড়া দুই বছর পর ফিরেছেন শ্রেয়াঙ্কা পাতিল ও দয়ালন হেমলতা।

সোমবার (১৫ এপ্রিল) বাংলাদেশ সফরের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। আর এ সিরিজের সবকটি ম্যাচ হবে সিলেটে। সেপ্টেম্বরে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবেই এ সিরিজ আয়োজন।


এ সিরিজের ম্যাচ খেলতে ভারতের মেয়েরা বাংলাদেশে এসে পৌঁছাবে ২৩ এপ্রিল। ২৮ এপ্রিল হবে প্রথম ম্যাচ। বাকি চারটি ম্যাচ ৩০ এপ্রিল, ২ মে, ৬ মে ও ৯ মে।

সিরিজের প্রথম দুটি ও শেষ ম্যাচটি দিনরাতের। এ ছাড়া তৃতীয় ও চতুর্থ ম্যাচ দুটি শুরু হবে দুপুর ২টায়।


এবারের সফর নিয়ে মোট তৃতীয়বার টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ভারতের মেয়েরা। ২০১৪ সালে প্রথম সফরে ৩-০ ব্যবধানে জেতে ভারত। গত বছরের জুলাইয়ে সর্বশেষ সফরে ভারত সিরিজ জেতে ২-১ ব্যবধানে।


ভারতের স্কোয়াড : হারমানপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ-অধিনায়ক), শেফালি ভার্মা, দয়ালন হেমলতা, সাজানা সজীবন, রিচা ঘোষ (উইকেটকিপার), যষ্টিকা ভাটিয়া (উইকেটকিপার), রাধা যাদব, দীপ্তি শর্মা, পূজা বস্ত্রকর, আমানজোত কৌর, শ্রেয়াঙ্কা পাতিল, সাইকা ইসহাক, আশা সোভানা, রেনুকা সিং ও তিতাস সাধু।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা