× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাকিবকে স্মরণ কলকাতার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৪ ২০:১০ পিএম

আপডেট : ১৫ এপ্রিল ২০২৪ ২০:২০ পিএম

সাকিবকে স্মরণ কলকাতার; ফাইল ছবি

সাকিবকে স্মরণ কলকাতার; ফাইল ছবি

বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন সাকিব আল হাসান। নানা বিতর্ক আর সমালোচনার মাঝেও দীর্ঘদিন ধরেই দেশের ক্রিকেটের পোস্টারবয় তিনি। নিজের খেলাটাকে কেবল দেশের জার্সিতেই সীমাবদ্ধ রাখেননি সাকিব, দাপিয়ে বেড়িয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট লিগেও। সেই সাকিবকেই স্মরণ করেছে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স।

তবে কলকাতার হয়ে খেলতে না, মূলত সাকিবের আইপিএল অভিষেকের দিনকেই মনে করিয়েছে দুবারের আইপিএল বিজয়ীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে সাকিবের দুই ছবি কোলাজ করে তারা লিখেছে, ‘যেখানে আমরা আমাদের সাকিব দা কে পেয়েছিলাম!’ নিচে ইংরেজিতে লেখা, ২০১১ সালের এই দিনে বেগুনি আর সোনালি জার্সিতে সাকিব আল হাসানের অভিষেক হয়েছিল।

কলকাতার হয়ে মোট ৫১ ম্যাচ খেলেছিলেন সাকিব। এর মাঝে ব্যাট হাতে দুই ফিফটির সাহায্যে করেছিলেন ৫৪৫ রান। ব্যক্তিগত সর্বোচ্চ অপরাজিত ৬৬ রান। আর বল হাতে ২৭.৪০ গড়ে পেয়েছেন ৪৭ উইকেট। ২০১২ আইপিএলের ফাইনালে তার শেষ সময়ের ক্যামিও জয় এনে দিয়েছিল কলকাতাকে। সবমিলিয়ে আইপিএলে ৭১ ম্যাচ খেলেছেন সাকিব। ৫২ ম্যাচে ব্যাট করে সংগ্রহ করেছেন ৭৯৩ রান। আর প্রায় ২৫০ ওভার বল করে সংগ্রহ করেছেন ৬৩ উইকেট। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা