× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জয় পেলেও ভুগেছে বার্সা-রিয়াল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৪ ১২:০৫ পিএম

একবারই গোল উদযাপনের উপলক্ষ পেয়েছিল বার্সেলোনা— এক্স

একবারই গোল উদযাপনের উপলক্ষ পেয়েছিল বার্সেলোনা— এক্স

মায়োর্কার বিপক্ষে পূর্ণশক্তির একাদশ নামায়নি রিয়াল মাদ্রিদ। ছিলেন না ভিনিসিয়াস জুনিয়র রদ্রিগো ও টনি ক্রুসের মতো খেলোয়াড়রা। মূল খেলোয়াড়দের বিশ্রাম দেওয়ায় মায়োর্কার মাঠে জিততে ভুগেছে রিয়াল। একই পরিস্থিতি ছিল বার্সেলোনারও। তবে টানা দশ ম্যাচ অপরাজিত জাভি হার্নান্দেজের দল।

লা লিগায় গতকাল শনিবার রাতে কাদিজকে ১-০ গোলে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রেখেছে বার্সা। কাতালানদের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন জোয়াও ফেলিক্স।


লিগের আরেক ম্যাচে মায়োর্কার মাঠে জিততে বেশ কাঠখড় পুহিয়েছে রিয়াল। চুয়ামেনির একমাত্র গোলে ১-০ ব্যবধানের কষ্টার্জিত জয় পায় মাদ্রিদ। প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধে একপ্রকার নিষ্প্রভ ছিল জুড বেলিংহ্যামরা। গোলশূন্য প্রথমার্ধে অবশ্য দাপট দেখাতে পারেনি রিয়াল। তবে দ্বিতীয়ার্ধে পায় জয়সূচক গোল।

লিগে বার্সেলোনার চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে আছে রিয়াল। ৩১ ম্যাচে ৭৮ পয়েন্ট কার্লো আনচেলত্তির দলের। এক ম্যাচ কম খেলা বার্সার পয়েন্ট ৬৭। আগামী রবিবার ঘরের মাঠে বার্সেলোনাকে আতিথেয়তা দেবে রিয়াল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা