× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লুটনকে বিধ্বস্ত করে শীর্ষে ম্যানসিটি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৪ ১১:২৮ এএম

গোল উৎসবে মেতেছিল সিটির খেলোয়াড়রা— এক্স

গোল উৎসবে মেতেছিল সিটির খেলোয়াড়রা— এক্স

আজ লিভারপুল তো কাল আর্সেনাল। রাত পেরিয়ে দিন আসার আগেই আবার শীর্ষে ফেরে ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগ টেবিলের ইঁদুর দৌড় এমনই জমাটি। শীর্ষস্থান নিয়ে লিভারপুল, আর্সেনাল ও সিটির মধ্যে মিউজিক্যাল চেয়ার খেলা চলছে। সেই ধারাবাহিকতায় নবাগত লুটনকে বিধ্বস্ত করে আবারও লিগের শীর্ষে উঠছে পেপ গার্দিওলার দল। 

নিজেদের মাঠ ইতিহাদে গতকাল রাতে লুটনকে ৫-১ গোলের গুড়িয়ে দিয়েছে সিটি। দুই দলের মুখোমুখি সর্বশেষ এফএ কাপের ম্যাচে ৬-২ গোলের জয় পেয়েছিল সিটি। লিগ ম্যাচেও শুরু থেকেই প্রতিপক্ষের ওপর দাপট দেখানো শুরু করেন সিটিজেনরা।  গোল উৎসবে মেতেছিলেন আর্লিং হালান্ড-কেভিন ডি ব্রুইনারা।

দর্শকাসনে ঠিকমত বসার আগেই লিড নেয় ম্যানসিটি। দুই মিনিটের মাথায় ডাইকি হাশিওকার আত্মঘাতী গোল উদযাপনে মাতেন হালান্ডরা। প্রথমার্ধ ১-০ গোলে এগিয়ে থেকেই শেষ করে সিটি।

দ্বিতীয়ার্ধে খেলতে নেমে গোল উৎসব জমায় সিটি। ৬৪ মিনিটে গোল করে দলকে ২-০ তে এগিয়ে দেন মাটিও কোবাসিস। ৭৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান তিনগুণ করেন আর্লিং হালান্ড। ৪ মিনিট পর নিজেদের ভুলে একটি গোল করেন হজম করে সিটি। সিটির গোলরক্ষক এডারসনের বাড়িয়ে দেওয়া বল নিয়ন্ত্রণে নিয়ে গোল করেন রস বার্কলি। ম্যাচের ৮৭ মিনিটে ফের গোল করে সিটি। প্রতিপক্ষের জালে পঞ্চম গোলটি ঠুকে দেন জোস্কা ভারডিওল।

৫-১ গোলের জয়ে ৩ পয়েন্ট পাওয়ায় শীর্ষেও উঠেছে স্বাগতিকরা। ৩২ ম্যাচে সিটির পয়েন্ট এখন ৭৩। অবশ্য শীর্ষে হয়তো বেশি সময় থাকতে পারবে না তারা। আজ নিজ নিজ প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামবে দুই ও তিনে থাকা আর্সেনাল এবং লিভারপুল। দুই দলই সমান ৩১ ম্যাচ খেলে পয়েন্ট ৭১।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা