× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেসি-সুয়ারেজ নৈপুণ্যে জয়ে ফিরল মিয়ামি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৪ ১১:১৩ এএম

আপডেট : ১৪ এপ্রিল ২০২৪ ১১:২৬ এএম

গোল উদযাপন মেসির— সংগৃহীত ছবি

গোল উদযাপন মেসির— সংগৃহীত ছবি

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ পর জয়ে ফিরেছে ইন্টার মিয়ামি। আজ তারা মেজর সকার লিগে (এমএলএস) শুরুতে পিছিয়ে পড়েও স্পোর্টিং কেসির বিপক্ষে জিতেছে ৩-২ গোলে। মিয়ামিকে জয় এনে দিয়েছে লুইস সুয়ারেজের গোল। গোল পেয়েছেন লিওনেল মেসিও।

গিহার অ্যারোহেড ফিল্ড স্টেডিয়ামে রেকর্ড ৭০ হাজার দর্শকের সামনে শুরুতেই বড় ধাক্কা খায় মিয়ামি। ছয় মিনিটের মাথায় পিছিয়ে পড়ে মেসির দল। ১৮ মিনিটে মেসির দারুণ অ্যাসিস্টে মিয়ামিকে সমতায় ফেরান ডিয়েগো গোমেজ।

বিরতির পর ৫১ মিনিটে মৌসুমে নিজের পঞ্চম গোলের দেখা পান মেসি। ৫৮ মিনিটে ম্যাচে আবারও নাটকীয় মোড়। এ সময় স্পোর্টিং ক্যানসাস সিটি গোল করে সমতায় ফেরে। সেই সমতা বেশিক্ষণ অবশ্য থাকেনি।

ম্যাচের ৭১ মিনিটে প্রথমার্ধের গোলস্কোরার ডিয়েগে গোমেজের বাড়ানো বলে গোল করেন লুইস সুয়ারেজ। শেষ পর্যন্ত ওই ব্যবধানে খেলা শেষ হয়, জয় নিয়ে মাঠ ছাড়ে মিয়ামি।

এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে ৯ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে মার্টিনোর দল। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দুইয়ে নিউইয়র্ক রেড বুলস। আগামী রবিবার লিগে ন্যাশভিলের মুখোমুখি হবে মিয়ামি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা