× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২০২৭ বিশ্বকাপের ভেন্যুর নাম জানালো দক্ষিণ আফ্রিকা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৪ ১৯:১১ পিএম

২০২৭ বিশ্বকাপের ভেন্যুর নাম জানালো দক্ষিণ আফ্রিকা

২০২৭ বিশ্বকাপের আয়োজকের নাম জানা গেছে আগেই। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া অনুষ্ঠেয় একদিনের বিশ্বকাপে এবার ভেন্যুর তালিকা প্রকাশ করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএ)। শনিবার সংস্থাটির প্রধান নির্বাহী ফোলেতসি মোসেকির থেকে এমন তথ্য পাওয়া গেছে। 

আইসিসির নিয়মানুযায়ী ওয়ানডে বিশ্বকাপের জন্য ১০টি ভেন্যু চূড়ান্ত করতে হয়। এর মধ্যে ৮ ভেন্যুর নাম প্রকাশ করেছে সিএ। প্রকাশিত হওয়া সবগুলো ভেন্যুই দক্ষিণ আফ্রিকায় অবস্থিত। বাকি দুটি ভেন্যু ঠিক করবে জিম্বাবুয়ে ও নামিবিয়া। তাতে করে বিশ্বকাপে কম সংখ্যক ম্যাচ আয়োজন করতে পারবে সহ আয়োজক দেশ দুটি।

দক্ষিণ আফ্রিকার প্রকাশিত ভেন্যুগুলো হলো কেপটাউনের নিউল্যান্ডস, জোহানেসবার্গের ওয়ান্ডার্স স্টেডিয়াম, সেঞ্চুরিয়ানের সুপার স্পোর্টস পার্ক, ইস্ট লন্ডনের বাফোলো পার্ক, ব্লুমফন্টেইনের স্ট্রিংবক পার্ক, ডারবানের কিংসমিড স্টেডিয়াম, পার্লের বোল্যান্ড পার্ক ও কেবের্হার সেন্ট জর্জ পার্ক।

১৪ দল নিয়ে অনুষ্ঠিত হবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ। দুটি গ্রুপে ভাগ হয়ে বিশ্বকাপে অংশ নেবে দলগুলো। আয়োজক হওয়ায় সরাসরি খেলার সুযোগ পেয়েছে দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ে। তবে নামিবিয়াকে খেলতে হবে বাছাইপর্ব।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা