× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাদালের রেকর্ড ভেঙে সেমিতে জোকোভিচ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৪ ১১:২৮ এএম

সেমিতে জোকোভিচ

সেমিতে জোকোভিচ

অস্ট্রেলিয়ার অ্যালেক্স ডি মিনাউরকে হারিয়ে মন্টে কার্লো মাস্টার্সের সেমিফাইনালে উঠেছেন নোভাক জোকোভিচ। এটিপি ১০০০ ইভেন্টে এটি ৩৬ বছর বয়সী তারকার সর্বোচ্চ ৭৭তম সেমিফাইনাল। এ কীর্তিতে তিনি ছাড়িয়ে গেলেন কিংবদন্তি টেনিস তারকা রাফায়েল নাদালকে। 

শেষ আটে ডি মিনাউরকে সরাসরি সেটে হারিয়েছেন জোকোভিচ। রেকর্ড ২৪টি গ্র্যান্ড স্ল্যামের মালিক জিতেছেন ৭-৫, ৬-৪ গেমে। দ্বিতীয় সেটে কিছুটা অগোছালো ছিলেন তিনি। ব্রেক সার্ভ করতে হয়েছে ৭টি। 

২০১৫ সালের পর আর মন্টে কার্লোতে শিরোপা জেতা হয়নি শীর্ষ বাছাই জোকোভিচের। এবার তিনি এই ইভেন্টের শেষ চার নিশ্চিত করলেন সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড়ের রেকর্ড গড়ে। আজ শনিবার সন্ধ্যায় সেমির লড়াইয়ে জোকোভিচ মুখোমুখি হবেন কাসপার রুদের। এই অষ্টম বাছাই নরওয়েজীয় সেমিতে উঠেছেন ফ্রান্সের উগো হামবার্টকে হারিয়ে। 

জোকোভিচের সঙ্গে সেমিফাইনাল নিশ্চিত করেছেন জ্যানিক সিনারও। হোলগার রুনকে ৬-৪, ৬-৭ (৬-৮), ৬-৩ গেমে হারিয়েছেন এই ইতালিয়ান। শেষ চারে তার প্রতিপক্ষ স্তেফানোস সিৎসিফাস। অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন ২২ বছর বয়সী সিনারই একমাত্র খেলোয়াড়, যিনি এ মৌসুমের তিনটি এটিপি মাস্টার্স ১০০০-এর সেমিফাইনালে উঠলেন। ইন্ডিয়ান ওয়েলসের শেষ চারে কার্লোস আলকারাজের কাছে হারের পর মার্চে মিয়ামি ওপেন জিতেছেন তিনি। 

এবার মন্টে কার্লোর ফাইনালে ওঠার সামনে সিনারের বাধা সিৎসিফাস। ১২তম বাছাই এই গ্রিকের ঝুলিতে রয়েছে এই টুর্নামেন্টের দুটি শিরোপা। সিৎসিফাস সেমিতে উঠেছেন রাশিয়ার কারেন কাচানভকে ৬-৪, ৬-২ গেমে হারিয়ে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা