× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুলদীপ জাদুতে জিতল দিল্লি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৪ ১০:৪১ এএম

আপডেট : ১৩ এপ্রিল ২০২৪ ১০:৪২ এএম

কুলদীপে জাদুতে জিতল দিল্লি। ছবি : সংগৃহীত

কুলদীপে জাদুতে জিতল দিল্লি। ছবি : সংগৃহীত

বল হাতে ঝলক দেখালেন কুলদীপ যাদব। তাতে মাঝারি মানের স্কোরেই আটকে যায় লখনৌ সুপার জায়ান্টস। পরে হেসেখেলেই লক্ষ্যে পৌঁছে যায় দিল্লি ক্যাপিটালস। আইপিএল ষষ্ঠ ম্যাচে এসে দলটি দেখা পেল দ্বিতীয় জয়ের। শুক্রবার রাতে লখনৌকে ছয় উইকেটে হারিয়েছে দিল্লি। 

এদিন ঘরের মাঠে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১৬৭ রান করে লখনৌ। জবাবে ১১ বল বাকি থাকতে ৬ উইকেটের জয় তুলে নেয় দিল্লি। লখনৌ দেড় শ’ ছাড়িয়েছে মূলত আয়ুশ বাদোনি ঝড়ে। ৩৫ বলে ৫৫ রানে অপরাজিত থাকেন তিনি।  অধিনায়ক লোকেশ রাহুলের ব্যাট থেকে আসে ২২ বলে ৩৯ রান। দুজনই ইনিংস সাজান পাঁচটি চার ও এক ছয়ে। এ ছাড়া কুইন্টন ডি কক ১৯, দীপক হুদা ১০ ও আরশাদ খান ২০* রান করেন। ৪ ওভারে কুড়ি রানে তিন উইকেটে নেন কুলদীপ। ৪১ রানে দুটি শিকার খলিল আহমেদের। ৎ

দিল্লির বোলারদের মঞ্চে ঝড় তোলেন ব্যাটাররা। রান তাড়ায় নেতৃত্ব দেন জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক। ৩৫ বলে দলীয় সর্বোচ্চ ৫৫ রান করেন তরুণ এই অজি সেনসেশন। পাঁচটি ছক্কা ও দুটি চারে ইনিংস সাজান জ্যাক। ২৪ বলে চারটি চার ও দুই ছয়ে ৪১ রান করেন দিল্লি অধিনায়ক ঋষভ প্যান্ট। ওপেনার পৃথ্বি শ ২২ বলে ৩২ রানে বিদায় নেন। লখনৌর পক্ষে ২৫ রানে দুই উইকেট নেন রবি বিষ্ণু।

সংক্ষিপ্ত স্কোর:

লখনৌ সুপার জায়ান্টস: ১৬৭/৭ (২০ ওভার)।

দিল্লি ক্যাপিটালস: ১৭০/৪ (১৮.১ ওভার)।

ফল: দিল্লি ক্যাপিটালস ৬ উইকেটে জয়ী।

ম্যাচ সেরা: কুলদীপ যাদব (দিল্লি ক্যাপিটালস)।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা