× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কনকাকাফে মেসিদের স্বপ্নভঙ্গ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৪ ১৩:৪৪ পিএম

আপডেট : ১১ এপ্রিল ২০২৪ ১৩:৫০ পিএম

কনকাকাফে মেসিদের স্বপ্নভঙ্গ

কনকাকাফ চ্যাম্পিয়নস কাপ থেকে বাদ পড়েছে ইন্টার মিয়ামি। কোয়ার্টার ফাইনালে মন্টেরির বিপক্ষে প্রথম লেগের পর দ্বিতীয় লেগে ৩-১ গোলে ব্যবধানে হেরেছে লিওনেল মেসিরা। দুই লেগে ৫-২ গোলের অগ্রগামিতায় সেমিফাইনালে উঠে গেলো মন্টেরি। 

বৃহস্পতিবার গোলকিপার ড্রেক ক্যালেন্ডারের ভুলেই-স্বপ্ন ভাঙে মিয়ামির।  ম্যাচের ৩০ মিনিটে নিজের বক্সে বল পায়ে পান ক্যালেন্ডার। পাস দিতে চেয়েছিলেন বক্সের বাইরে থাকা সার্জিও বুশকেটসকে। কিন্তু মন্থর গতির বল নিয়ন্ত্রণে নেন ব্র্যান্ডন ভাজকেস। ভাঙেন ডেটলক। 

এরপর আর ছন্দে ফেরা হয়নি মিয়ামির। জার্মান বারতেরামে ৫৭ মিনিটে লক্ষ্যভেদী শটে ২-০ গোলে ব্যবধান দ্বিগুণ হয়। মিনিট সাতেক পর গালারদোর গোল মিয়ামিকে পুরোপুরি ছিটকে দেয়।

খেলা শেষ হওয়ার পাঁচ মিনিট আগে মেসির ফ্রি কিক থেকে হেড করে গোমেজ সান্ত্বনাসূচক গোল করেন। কিন্তু লাভ হয়নি। ম্যাচসেরা নির্বাচিত হন মন্টেরির জার্মান বারতেরামে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা