× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও ছিটকে গেলেন এবাদত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৪ ০০:০৪ এএম

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও ছিটকে গেলেন এবাদত; ফাইল ছবি

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও ছিটকে গেলেন এবাদত; ফাইল ছবি

গত বছরের এশিয়া কাপ থেকেই জাতীয় দলের বাইরে আছেন এবাদত হোসেন। এসিএল ইঞ্জুরির কারণে ডানহাতি এই পেসার খেলতে পারেননি ওয়ানডে বিশ্বকাপ। মিস করেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এবং ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগও (ডিপিএল)। এবার আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও ছিটকে গেলেন ৩০ বছর বয়সী এই পেসার। 

গত মার্চ মাসের শেষ দিকে মাঠে ফিরেছিলেন এবাদত। পুনর্বাসনের পর অনুশীলন শুরু করেছিলেন এই পেসার৷ তাই ধারণা করা হচ্ছিল দ্রুতই হয়ত জাতীয় দলের জার্সিতে ফিরছেন তিনি। তবে সহজেই ম্যাচ খেলতে ফেরা হচ্ছে না এবাদতের। ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজ নিশ্চিত করেছে যে, তিনি খেলতে পারবেন না জুনে আসন্ন বিশ্বকাপেও।


বিসিবির চিকিৎসক দেবাশিস বিশ্বাস সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন, 'এবাদতের বিশ্বকাপে ফেরার কোনো সুযোগ নেই। আমরা এটা ভাবছিও না। এই ধরনের অস্ত্রোপচারের পর ১২ মাস পর্যন্তও লাগতে পারে সুস্থ হতে। অন্তত ১০ মাস তো লাগবেই। তার অস্ত্রোপচার হয়েছিল ডিসেম্বরে। অন্তত অক্টোবর পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে।'


'এর আগেও হয়ত ফিরতে পারে, তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ফেরা হবে না'- যোগ করেন তিনি। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা