× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈদের শুভেচ্ছা জানাল তিন দেশের ক্রিকেট বোর্ড

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৪ ১৮:৫২ পিএম

ঈদের শুভেচ্ছা জানাল তিন দেশের ক্রিকেট বোর্ড

বিশ্বের অধিকাংশ দেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। আগামীকাল বাংলাদেশেও পালিত হবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় এই উৎসব। ঈদ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে অস্ট্রেলিয়া, পাকিস্তান ও শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড। 

সামাজিক যোগাযোগমাধ্যমে মুসলিম ক্রিকেটার উসমান খাজার একটা ছবি দিয়ে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। যার ক্যাপশনে সিএ লিখেছে, ‘ঈদ মোবারক, যারা খুব খুশি এবং শান্তিপূর্ণভাবে উদযাপন করছেন সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা।’


পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অফিসিয়াল ফেসবুক পেইজ থেকেও জানানো হয়েছে ঈদের শুভেচ্ছাবার্তা। শুভেচ্ছা বার্তা দিয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডও (এসএলসি)। ফেসবুকে সিংহলিজ ভাষার আদলে ঈদ মোবারক লেখা ছবি শেয়ার করা হয়েছে। বিশ্বব্যাপী মুসলমানদের শান্তি ও খুশির বার্তা দেওয়া হয়েছে ক্যাপশনে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা