× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইপিএলে মুস্তাফিজ কতদিন থাকবেন, মুখ খুললেন লিপু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৪ ১৮:০৬ পিএম

আইপিএলে মুস্তাফিজ কতদিন থাকবেন, মুখ খুললেন লিপু

আইপিএলে বল হাতে দারুণ ছন্দে আছেন মুস্তাফিজুর রহমান। চলতি আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে ৪ ম্যাচ খেলে ৯ উইকেট শিকার করেছেন তিনি। এক ম্যাচে খেলতে না পারলেও এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি বাংলাদেশি এই পেসার। ক্রীড়াবোদ্ধা থেকে সমর্থক সবার প্রশংসায় ভাসছেন মুস্তাফিজ। এর মধ্যেই অনেকের মনে ঘুরপাক খাচ্ছে একটা প্রশ্ন, আর কতদিন আইপিএল খেলতে পারবেন ফিজ। যা নিয়ে এবার মুখ খুললেন জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।

আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার প্রস্তুতি হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে টাইগাররা। সেজন্য চলতি মাসের ২৮ তারিখে বাংলাদেশ সফরে আসবে তারা। সেই সিরিজে মুস্তাফিজ খেলবেন নাকি আইপিএল খেলতে ছুটি আরও বাড়বে সে বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি লিপু। যদিও বিসিবি থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ছাড়পত্র দেওয়া হয়ে মুস্তাফিজকে। এরপর কি করবে সেই সিদ্ধান্ত অবশ্য বোর্ডের। 


মুস্তাফিজের ছুটি বাড়বে কি না সে প্রসঙ্গে প্রধান নির্বাচক লিপু বলেন, 'তার এনওসি দিয়েছে বিসিবি। সেটা ৩০ তারিখ অবধি দেওয়া আছে বলে আমি জানি। এই ব্যাপারে কোনো কিছু পরিবর্তন দরকার হলে বিসিবি করবে, এটা আমাদের ইস্যু না। বোর্ড যদি বাড়াতে চায় বাড়াবে, আমরা তো শরিফুলকে ছাড়া টেস্ট খেললাম। তাকে বিশ্রাম দিয়েছি যাতে বিশ্বকাপে তাকে পায়।'


তবে লিপুর চাওয়া সর্বোচ্চ শক্তি নিয়ে খেলা, 'কোনো কারণে যদি মুস্তাফিজের এনওসি বাড়ায় এটা বোর্ডের এখতিয়ার আমাদের কিছু বলার নাই। তবে আমরা চাইব যে মূল দলটা খেলুক। এটা আমাদের তরফ থেকে চাওয়া। বোর্ড নিশ্চয়ই কোনো কারণ দেখে ৩০ তারিখ অবধি তাকে (মুস্তাফিজ) ছাড়পত্র দিয়েছে।'

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা