× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাকিস্তানের আপৎকালীন কোচ আজহার মাহমুদ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৪ ১৯:৪৫ পিএম

আপডেট : ০৯ এপ্রিল ২০২৪ ১৯:৪৯ পিএম

আজহার মাহমুদ

আজহার মাহমুদ

গুঞ্জন ছড়িয়ে পড়েছিল, সাবেক ক্রিকেটার মোহাম্মদ ইউসুফকে অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে নিয়োগ দিচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিন্তু শেষমেশ গুঞ্জনটা আলোর মুখ দেখল না। পিসিবি আপৎকালীন প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে আরেক সাবেক ক্রিকেটার আজহার মাহমুদকে। 

আজহার মাহমুদ দায়িত্ব পালন করবেন নিউজিল্যান্ড সিরিজে। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানের জাতীয় দলের ক্রিকেটারদের কোচিং করাবেন ১৬৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলা সাবেক এ তারকা অলরাউন্ডার। পিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে খবরটি নিশ্চিত করেছে।

প্রধান কোচের দায়িত্ব না পেলেও পিসিবির কোচিং প্যানেলে জায়গা পেয়েছেন মোহাম্মদ ইউসুফ। ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির ইতিহাসের অন্যতম সেরা এ ব্যাটার। স্পিন বোলিং কোচ হিসেবে দায়িত্ব সামলাবেন সাবেক স্পিনার সাঈদ আজমল। জাতীয় দলের ম্যানেজারের দায়িত্বে থাকছেন সাবেক পেসার ও নির্বাচক ওয়াহাব রিয়াজ।

চলতি এপ্রিলেই পাকিস্তান সফরে যাচ্ছে নিউজিল্যান্ড। ১৮, ২০ ও ২১ এপ্রিল সিরিজের প্রথম তিন ম্যাচ হবে রাওয়ালপিন্ডিতে। পরে ২৫ ও ২৭ এপ্রিল লাহোরে হবে শেষ দুই ম্যাচ।

ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে আগামী জুনে বসতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আরও সাতটি টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে পাকিস্তানের। এর তিনটি আয়ারল্যান্ড ও চারটি ইংল্যান্ডের বিরুদ্ধে খেলার কথা পাকিস্তান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা