× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিরোপা থেকে দুই জয় দূরে ইন্টার মিলান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৪ ১৭:৩৭ পিএম

ইন্টার সমতায় ফেরে ৫৫ মিনিটে হাকান চালহানোলুর নেওয়া পেনাল্টি শ্যুটে

ইন্টার সমতায় ফেরে ৫৫ মিনিটে হাকান চালহানোলুর নেওয়া পেনাল্টি শ্যুটে

ইতালিয়ান সেরি 'এ’ শিরোপা জয়ের খুব কাছে এখন ইন্টার মিলান। সোমবার রাতে প্রথম গোল হজম করে পিছিয়ে পড়েছিল ইন্টার মিলান। শেষে বদলি খেলোয়াড় দাভিদে ফ্রাত্তেসির ইনজুরি টাইমের গোলে উদিনেসেকে ২-১ গোলে হারিয়েছে মিলানের এ জায়ান্ট ক্লাবটি। আর তাতেই চ্যাম্পিয়ন হওয়ার পথে অনেকটা এগিয়ে গেল তারা। আর দুটি ম্যাচ জিতলেই ২০তম লিগ ট্রফি ঘরে তুলবে ইন্টার।

ইন্টারকে ইতালির মাঝ-মাঠের তারকা ফ্রাত্তেসি জয়সূচক গোলটি উপহার দেন যোগ করা সময়ের পঞ্চম মিনিটে। ম্যাচের ৪০ মিনিটে পিছিয়ে পড়া ইন্টার সমতায় ফেরে ৫৫ মিনিটে হাকান চালহানোলুর নেওয়া পেনাল্টি শ্যুটে। 

এ জয়ে দ্বিতীয় স্থানে থাকা নগরপ্রতিদ্বন্দ্বী এসি মিলানের চেয়ে ১৪ পয়েন্টে এগিয়ে রয়েছে ইন্টার। ৩৮ ম্যাচের লিগে দুই দলেরই হাতে রয়েছে সাতটি করে ম্যাচ।

ইন্টার ২৩ এপ্রিল নগরপ্রতিদ্বন্দ্বী এসি মিলানকে ধরাশায়ী করে লিগ জয়ের উৎসব করতে পারবে। সান সিরোতে ইন্টারকে আতিথেয়তা দেবে এসি মিলান। চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে শিরোপা উৎসব করতে হলে ক্যালিয়ারিকে হারিয়ে আরও একটু এগিয়ে থাকতে হবে ইন্টারকে।

শিরোপার খুব কাছে গিয়েও চ্যাম্পিয়ন হওয়া নিয়ে এখনই ভাবছেন না ইন্টারের জয়ের নায়ক ফ্রাত্তেসি, ‘আমরা একদমই ভাবছি না যে (লিগ) জিতে গেছি। আমাদের আরও ম্যাচ খেলতে হবে ও জিততে হবে। তবে আজকের জয়ে আমি খুবই খুশি। সব ম্যাচ তো আর আপনি ৪-০ গোলে জিততে পারবেন না। আপনাকে কঠিন ম্যাচও জিততে হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা