× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আল নাসরের বিদায়ের ম্যাচে রোনালদোর লাল কার্ড

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৪ ১৩:০৯ পিএম

আপডেট : ০৯ এপ্রিল ২০২৪ ১৩:৪৬ পিএম

  বল কেড়ে নেওয়ার চেষ্টা করলে আলবুলাইহিকে কনুই দিয়ে আঘাত করেন রোনালদো

বল কেড়ে নেওয়ার চেষ্টা করলে আলবুলাইহিকে কনুই দিয়ে আঘাত করেন রোনালদো

নেইমারের আল হিলালের কাছে ২-১ গোলে হেরে গেছে আল নাসর। এ হারে সৌদি সুপার কাপের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল। তবে আল নাসরের বিদায়ের খবর ছাপিয়ে গেছে রোনালদোর লাল কার্ডের ঘটনা। 

লড়াইয়ের ৮৫ মিনিটে বল আনতে সাইডলাইনে যান আল হিলালের ডিফেন্ডার আলি আলবুলাইহি। তবে তার আগেই বল নিয়ে নেন রোনালদো। রোনালদোর কাছ থেকে বল কেড়ে নেওয়ার চেষ্টা করেন আলবুলাইহি। পাল্টা জবাব হিসেবে রেগে গিয়ে কনুই দিয়ে আলবুলাইহিকে আঘাত করেন পর্তুগিজ মহাতারকা।

সঙ্গে সঙ্গে শুয়ে পড়েন আলবুলাইহি। রেফারির সঙ্গে দুদলের খেলোয়াড়েরা সেখানে ছুটে যান। ঘটনা নিয়ে চলতে থাকে তর্ক-বিতর্ক। সেই হট্টগোলের মাঝেই রোনালদোকে লাল কার্ড দেখান রেফারি। রেফারির সিদ্ধান্ত মানতে পারেননি সিআর সেভেন। ঘুষি মারার ভঙ্গিতে রেফারির সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেন। রেফারিকে কটাক্ষ করে আর্মব্যান্ড খুলে মাঠ ছাড়েন রোনালদো। আর কাটা ঘায়ে নুনের ছিটা দিতে আল হিলাল সমর্থকরা রোনালদোকে শোনান ‘মেসি’ ‘মেসি’ স্লোগান।

রোনালদো লাল কার্ড দেখার আগেই ২-০ গোলে পিছিয়ে যায় আল নাসর। শেষ দিকে সাদিও মানে গোল হারের ব্যবধানটাই কমিয়েছেন শুধু। ১১ এপ্রিলের শিরোপা নির্ধারণী ম্যাচে আল হিলালের বিরুদ্ধে লড়বে আল ইত্তিহাদ। 

বিরতির পর ৬১ মিনিটে চমৎকার এক ফিনিশিংয়ে ম্যাচের নিরবতা ভাঙেন আল হিলাল তারকা সালেম আলদাউসারি। আল হিলালের ২-০ ব্যবধানে লিড নেয় ম্যাচের ৭২ মিনিটে। বলে মাথা ছুঁয়ে গোলটি উপহার দেন ম্যালকম। পরে লড়াইয়ে ফেরার আপ্রাণ চেষ্টা করে আল নাসর। তবে রোনালদোর লাল কার্ডের পর আর ঘুরে দাঁড়াতে পারেননি তারা। শেষ দিকে সাদিও মানের গোল সান্ত্বনা ছাড়া আর কিছুই না।

সৌদি প্রো লিগে আল হিলালের কাছে শিরোপা খোয়ানোর দ্বারপ্রান্তে রোনালদোর আল নাসর। তবে সুযোগ ছিল সৌদি সুপার কাপ জেতার। কিন্তু সেই আল হিলালের দাপট আর আধিপত্যের কাছে সে আশাও মিলিয়ে গেল আল নাসরের। 

রোনালদোর লাল কার্ডের জন্য আল হিলালের খেলোয়াড়কেই দায়ী করেন আল নাসর কোচ লুইস কাস্ত্রো, ‘আলি আলবুহাইলি এদিন রেফারি ও রোনালদোর সামনে নাটক করেছে। এ মৌসুমে আমরা একাধিকবার রোনালদোকে প্রতিপক্ষদের দ্বারা উসকানি দিতে দেখেছি।’

রোনালদোর আল নাসরের পরের ম্যাচ ১৯ এপ্রিল। সৌদি প্রো লিগে তারা খেলবে আল ফেইহার বিরুদ্ধে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা