× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পঞ্চম দানে লক্ষ্ণৌয়ের বাজিমাত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৪ ০৯:১১ এএম

আপডেট : ০৮ এপ্রিল ২০২৪ ১১:০৩ এএম

এমন উদ্‌যাপনের সুযোগ বেশ কবার দ্রুতই এনেছিল লক্ষ্ণৌ। সংগৃহীত ছবি

এমন উদ্‌যাপনের সুযোগ বেশ কবার দ্রুতই এনেছিল লক্ষ্ণৌ। সংগৃহীত ছবি

আইপিএলে টানা দ্বিতীয় হার দেখল গুজরাট টাইটান্স। লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের কাছে ৩৩ রানে হেরেছে দলটি। আইপিএলে আগের চারবারের মুখোমুখি লড়াইয়ে হেরেছিল লক্ষ্ণৌ। রবিবার পঞ্চমবারের চেষ্টায় গুজরাটের বিপক্ষে গেরো খুলেছে দলটির। 

একানা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিক দল। অধিনায়ক লোকেশ রাহুলের ৩৩, মার্কাস স্টয়নিসের ৪৩ বলে ৫৮ রানে ভর করেই এগোয় ইনিংস। পরে ২২ বলে ৩২ রানে অপরাজিত থেকেছেন নিকোলাস পুরাণ। ১১ বলে আয়ুশ বাদোনির ২০ রানের ক্যামিও ইনিংসও অবদান রাখে।

নির্ধারিত ওভার শেষে ৫ উইকেটে লক্ষ্ণৌ সংগ্রহ দাঁড়ায় ১৬৩ রানে। গুজরাটের হয়ে ২১ রানে ২টি উইকেট নিয়েছেন দর্শন নালকান্দে। ২২ রানে ২টি নিয়েছেন উমেশ যাদবও। জবাবে লক্ষ্ণৌয়ের বোলাররা রান আটকে রেখে চাপ তৈরি করে গুজরাটকে বিপদে ফেলেছে। শুরুতে সঠিক পথে থাকলেও পরে ৪৮ রানে হারিয়েছে ৮ উইকেট!

গুজরাটের ওপেনার সাই সুদর্শন ৩১, শুভমান গিল ১৯ ও রাহুল তেওয়াতিয়া ৩০ রান করেন। দলটি ১৮.৫ ওভারে ১৩০ রানে থেমেছে শেষ পর্যন্ত। ৩০ রানে ৫ উইকেট নিয়ে সেরা বোলার ছিলেন যশ ঠাকুর। দারুণ বোলিংয়ে প্রভাব রাখায় ম্যাচসেরাও হয়েছেন তিনি। ১১ রানে ৩টি নিয়েছেন ক্রুনাল পান্ডিয়া।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা