× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিপিএল ২০২৪

শেষ ওভারের রোমাঞ্চে পারটেক্সকে হারাল সিটি ক্লাব

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৪ ২০:৩৫ পিএম

শেষ ওভারের রোমাঞ্চে পারটেক্সকে হারাল সিটি ক্লাব; ছবি: বিসিবি

শেষ ওভারের রোমাঞ্চে পারটেক্সকে হারাল সিটি ক্লাব; ছবি: বিসিবি

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে  শেষ ওভারের রোমাঞ্চে জয় তুলে নিয়েছে সিটি ক্লাব। সাভারে বৃষ্টি আইনে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে ২ উইকেটে হারিয়েছে সিটি ক্লাব। 

রবিবার (৭ এপ্রিল) বিকেএসপির চার নম্বর মাঠে  টস জিতে আগে আগে ব্যাট করে নির্ধারিত ৪২ ওভারে ৯ উইকেট হারিয়ে ২০৮ রান করে পারটেক্স। হাফ সেঞ্চুরি করেন পারটেক্সের তানভীর হায়দার। ১০ চার ও ১ ছক্কা ৬৬ বলে ৬৯ রান করে আউট হন তিনি। এছাড়া ১৮ বলে ৩২ রান আসে ওপেনার মুনিম শাহরিয়ারের ব্যাট থেকে। 

জবাবে সিটি ক্লাবের কোনো ব্যাটার হাফ সেঞ্চুরি করতে না পারলেও সেটা ক্লাবটির জয়ের পথে বাধাঁ হয়ে দাঁড়ায়নি। ৫৩ বলে সর্বোচ্চ ৪৪ রান করেন আশিকুল ইসলাম। ৬৩ বলে ৩৯ রান করেন সাদিকুর রহমান। শেষ ওভারে সিটির জয়ের জন্য দরকার ছিল ৭ রান, হাতে ২ উইকেট। মুক্তার আলীর দ্বিতীয় বলে বাউন্ডারি হাঁকান নাইমুর রহমান নয়ন। এতে দুই বল হাতে রেখেই লক্ষ্যে পৌছায় সিটি ক্লাব। 

সংক্ষিপ্ত স্কোর

পারটেক্স স্পোর্টিং ক্লাব: ৪২ ওভারে ২০৮/৯ (তানবীর হায়দার ৬৯, মুনীম শাহরিয়ার ৩২; নাইমুর রহমান নয়ন ৩/৪৩, মেহেদি হাসান ২/৪৮)। 

সিটি ক্লাব: ৪১.৪ ওভারে ২১০/৮ (আশিকুল আলম ৪৪, সাদিকুর রহমান ৩৯; রাকিবুল আতিক ৩/৩৬, আসাদুজ্জামান পায়েল ২/৩৭)। 

ফল: সিটি ক্লাব ডার্ক লুইস পদ্ধপ্তিতে ২ উইকেটে জয়ী। 

ম্যাচসেরা: নাইমুর রহমান নয়ন। 



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা