× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আমি বালক না, ক্ষোভ সুজনের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৪ ১৭:১৩ পিএম

সম্মান ধরে রাখতে চান বিসিবি পরিচালক সুজন— সংগৃহীত ছবি

সম্মান ধরে রাখতে চান বিসিবি পরিচালক সুজন— সংগৃহীত ছবি

ভারতের মাটিতে বসা বিশ্বকাপে টাইগারদের টিম ডিরেক্টর হিসেবে কাজ করেছিলেন খালেদ মাহমুদ সুজন। সেবার বাংলাদেশ দলে নিজের পদ নিয়ে অস্বস্তিতে পড়েছিলেন। আরেকটি বিশ্বকাপ আসছে জুনে, তখন জাতীয় দলের সঙ্গে কি কোনো দায়িত্বে থাকবেন বিসিবি পরিচালক? এমন প্রশ্নে সোজাসাপ্টা উত্তর দিয়েছেন সুজন। তিনি কোনো দায়িত্ব নিয়ে অপমানিত হতে চান না। ক্ষোভ ঝেড়েছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহের প্রতিও।

মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ বিসিবির গেম ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ জানিয়েছেন, দলের আর কোনো দায়িত্ব নিতে চান না। এমনকি বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনকেও দায়িত্ব না দেওয়ার জন্য বিনয়ের সঙ্গে অনুরোধ জানিয়েছেন। তিনি সম্মান নিয়ে চলতে চান।

ক্ষোভ ঝেড়ে খালেদ মাহমুদ বলেছেন, ‘আমি মনে হয় বাংলাদেশ ক্রিকেটের আর সমাধান না। বাংলাদেশের আরও বড় সমাধান আছে। আমার আর বাংলাদেশ জাতীয় দলের কোন দায়িত্বতে আগ্রহও নেই। গত বিশ্বকাপে আমি যা করেছি (হোয়াট আই ডান) আমি মনে করি ওটা আমার ক্রিকেট ক্যারিয়ারের সঙ্গে যায় না আসলে। হয়তো বা আমি অত বড় কোচ না, অত কিছু জানিও না ক্রিকেট নিয়ে। তারপরও আমি মনে করি আমার সম্মান আছে, গত বিশ্বকাপে আমি সেই সম্মানটা পাইনি। আমি আর এই কাজ করতেও চাইনা।’

নিজের সম্মান ধরে রাখতে টিম ডিরেক্টরের মতো কোন পদে বসতে চান না খালেদ মাহমুদ, ‘আমি এখন আর ২৮-২৯ বছরের বালক না, আমার সম্মানটা এখন আমাকে রাখতে হবে। পাপন ভাইকে আগের মতোই সম্মান করি। কিন্তু আমি বিনয়ের সঙ্গে  অনুরোধ করি পাপন ভাইকে যেন উনি আমাকে আর এ বিষয়ে কোন কাজ করতে না বলেন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা