× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বড় জয়ে সুপার সিক্স শুরু আবাহনী-মোহামেডানের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৪ ২১:৩২ পিএম

বড় জয়ে সুপার সিক্স শুরু আবাহনী-মোহামেডানের। ছবি : বাহফে

বড় জয়ে সুপার সিক্স শুরু আবাহনী-মোহামেডানের। ছবি : বাহফে

শুক্রবার থেকে শুরু হয়েছে প্রিমিয়ার লিগ হকির সুপার সিক্স পর্ব। এই পর্বের খেলায় একই দিন মাঠে নামে দেশের ক্রীড়াঙ্গনের বড় দুই নাম আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। ভিন্ন ম্যাচে জায়ান্টরা তুলে নিয়েছে প্রত্যাশিত জয়। মোহামেডানে বিধ্বস্ত হয়েছে অ্যাজাক্স স্পোর্টিং ক্লাব। আবাহনীর সামনে স্রেফ খরকুটোর মতো উড়ে গেছে বাংলাদেশ পুলিশ স্পোর্টিং ক্লাব।

মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে পুলিশকে ৭-০ ব্যবধানে হারায় আবাহনী। অভিজ্ঞ মিডফিল্ডার রোমান সরকারের জোড়া গোলে এ জয় তুলে নেয় দলটি। এ ছাড়া জয়ী দলের আশরাফুল ইসলাম, রেজাউল করিম বাবু এবং তিন ভারতীয় শিলানন্দ লারকা, ভেংকটেশ ডি কেচ ও আফফান ইউসুফ একটি করে গোল করেন। 

এদিন খেলার প্রথম কোয়ার্টার ছিল গোলশূন্য। দ্বিতীয় কোয়ার্টারে গোলমুখ খোলে আবাহনী। ১৯ মিনিটে রোমানের ফিল্ড গোলে এগিয়ে যায় আবাহনী। পরের মিনিটে অভিজ্ঞ ডিফেন্ডার আশরাফুল ইসলামের পেনাল্টি কর্নার থেকে পাওয়া গোলে ব্যবধান দ্বিগুণ হয়। ৪২ মিনিটে শিলানন্দ পেনাল্টি কর্নার থেকে গোল করলে ব্যবধান ৩-০ হয়। খেলার চতুর্থ ও শেষ কোয়ার্টারে আরও চারটি গোলের ঘটনা ঘটে। ৪৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আবাহনীকে চতুর্থ গোল উপহার দেন রেজাউল করিম বাবু। ৫৩ মিনিটে রোমানের ফিল্ড গোলে ব্যবধান ৫-০ করে আকাশি-নীল ব্রিগেড। ৫৭ ও ৫৮ মিনিটে বাকি দুই গোল করেন আবাহনীর ভেংকটেশ ও আফফান। 

দিনের অপর ম্যাচে জয় দিয়ে সুপার সিক্স পর্ব শুরু করেছে টেবিলের শীর্ষ দল মোহামেডান। দিনের দ্বিতীয় ও শেষ ম্যাচে অ্যাজাক্সকে ৯-২ ব্যবধানে পরাজিত করে সাদা-কালো ব্রিগেড। মালয়েশিয়ান ফায়জাল বিন সারির হ্যাটট্রিকে এ জয় তুলে নেয় দলটি। এ ছাড়া মোহামেডানের জার্সিতে দ্বীন ইসলাম ইমন, শহিদুল হক সৈকত, রাসেল মাহমুদ জিমি, মেহেদী হাসান অভি এবং দুই মালয়েশিয়ান ফিতরি বিন সারি ও ফাইজ হেলমি বিন জালি একটি করে গোল করেন। অ্যাজাক্সের শিমুল খান এবং ভারতীয় সিলহেইবা লিশাম গোলের দেখা পেলেও দলের বড় পরাজয় ঠেকাতে পারেননি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা