× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হকিতে আগামীকাল মাঠে নামছে আবাহনী ও মোহামেডান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৪ ২১:১৮ পিএম

হকিতে আগামীকাল মাঠে নামছে আবাহনী ও মোহামেডান। ছবি : সংগৃহীত

হকিতে আগামীকাল মাঠে নামছে আবাহনী ও মোহামেডান। ছবি : সংগৃহীত

গেল মাসের ৭ তারিখ থেকে শুরু হয়েছে প্রিমিয়ার ডিভিশন হকি লিগ। প্রথম পর্বের খেলা শেষ হয় গতকাল বুধবার। ১৩ দলের প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছে ৭টি দল। বাকি ৬ দল নিয়ে আগামীকাল থেকে শুরু হচ্ছে সুপার সিক্স পর্ব। এই পর্বের প্রথম দিনই ভিন্ন ম্যাচে মাঠে নামছে দেশের বড় দুই ক্লাব আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। দিনের প্রথম খেলায় দুপুর ২টায় আকাশি-নীলদের প্রতিপক্ষ বাংলাদেশ পুলিশ। বেলা ৩টায় সাদা-কালোদের বিপক্ষে মাঠে নামবে অ্যাজাক্স এসসি। দুটি ম্যাচই সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ হকি ফেডারেশনের ফেসবুক পেজ।

প্রথম পর্বের খেলা শেষে একমাত্র অপরাজিত দল হিসেবে পরের রাউন্ড নিশ্চিত করে মোহামেডান। ১০ খেলায় ৮ জয় এবং ২ ড্রয়ে ২৬ পয়েন্ট সংগ্রহ করে শহিদুল্লাহ টিটুর দল। আগামীকালকের ম্যাচে তাদের প্রতিপক্ষ টেবিলের ছয় নম্বর দল হিসেবে সুপার সিক্স পর্বের টিকিট কাটা অ্যাজাক্স। সমান চারটি করে ম্যাচে জয় ও পরাজয়ের সঙ্গে বাকি দুই ম্যাচে ড্র করে অ্যাজাক্স। তারা ঝুলিতে পুরে ১৪ পয়েন্ট। তাই শিরোপাপ্রত্যাশী মোহামেডানের সামনে আজ কঠিন পরীক্ষাই দিতে হবে দলটিকে।

দিনের অপর ম্যাচে আরেক শিরোপাপ্রত্যাশী আবাহনীকে মোকাবিলা করবে বাংলাদেশ পুলিশ। চলতি মৌসুমে দীর্ঘ সময় অপরাজিত ছিল আবাহনী। তবে তাদেরকে লিগে পরাজয়ের একমাত্র তেতো স্বাদ উপহার দেয় মেরিনার ইয়াংস ক্লাব। গেল ৩ এপ্রিল ২-১ ব্যবধানে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিপক্ষে হারে আবাহনী। তারপরও ৮ ম্যাচে জয় এবং ১টি করে পরাজয় আর ড্র নিয়ে টেবিলের দুইয়ে থেকে সুপার সিক্সে ওঠে হেদায়েতুল ইসলাম রাজিবের দল। ১০ খেলায় ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানটি বুক করে পুলিশ। তাই আকাশি-নীলদের বিপক্ষে পুলিশকে কঠিন পরীক্ষাই দিতে হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা