× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তরুণদের আরও সুযোগ দিতে চায় বিসিবি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৪ ২০:৫২ পিএম

আপডেট : ০৪ এপ্রিল ২০২৪ ২১:৪৪ পিএম

তরুণদের আরও সুযোগ দিতে চায় বিসিবি। ছবি : সংগৃহীত

তরুণদের আরও সুযোগ দিতে চায় বিসিবি। ছবি : সংগৃহীত

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। দুই টেস্টের সিরিজে ব্যাটিং ব্যর্থতায় পরাজয়ের মুখ দেখেছে টাইগাররা। যেখানে ব্যর্থ ছিলেন দলের প্রায় সকল তরুণ ক্রিকেটাররা। তরুণরা ব্যর্থ হলেও খারাপ সময়ে ঠিকই পাশে পাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। এ সময় টাইগারদের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে তিনি কথা বলেছেন। সেখানেই তরুণ ক্রিকেটারদের আরও সুযোগ দেওয়ার কথা জানিয়েছেন বিসিবির এই পরিচালক। 

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের ব্যর্থতা নিয়ে জালাল বলেন, 'আমরা চট্টগ্রাম ও সিলেটে খেলেছিলাম ব্যাটারদের সুযোগ দেওয়ার জন্য। যাতে করে তারা এখানে রান করতে পারে। সেটা হয়নি, আমার কাছে যেটা মনে হয়েছে যে, এখানে টেস্ট ক্রিকেটার কিছু নতুন খেলছে, ওদের সময় দিতে হবে। টেস্ট দলে ঢুকে প্রথম থেকেই মানিয়ে নেওয়াটা কঠিন। সেটা তাদের একটু সময় লাগবে। নাম বলছি না, দুই-তিনজন নতুন রয়েছে তাদের সময় লাগবে।'

জালালের আক্ষেপ অভিজ্ঞদের নিয়ে, 'তবে যারা অভিজ্ঞ ক্রিকেটার ছিল, তারাও রান করেনি। তাদের কাছে রান আশা করেছিলাম। আমরা যদি কোনো অভিজ্ঞ ক্রিকেটার থেকে দুটা পার্টনারশিপ পেতাম, তাহলে আমাদের হয়ে যেত। কিন্তু আমরা তাদের কাছ থেকে পার্টনারশিপ পাইনি। এখানে আমাদের বড় একটা গ্যাপ। বোলিং বলব যে মোটামুটি ভালো হয়েছে।'

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা