× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৫ উইকেট নিয়ে ম্যাচসেরা রুয়েল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৪ ০২:২৯ এএম

আপডেট : ০৪ এপ্রিল ২০২৪ ১০:৫১ এএম

ম্যাচসেরা রুয়েল মিয়া

ম্যাচসেরা রুয়েল মিয়া

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) ১৮৩ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে গেছে গাজী গ্রুপ। গাজী টায়ার্সকে ৯ উইকেটে হারিয়েছে দলটি।

পেসার রুয়েল মিয়া বল হাতে ঝড় তুলেছিলেন। তার আগুনে বোলিংয়ের তোপে ২৫.৪ ওভারে মাত্র ৮৪ রানেই থেমে যায় গাজী টায়ার্সের ব্যাটিং লড়াই। দলটির চার ব্যাটার সাজঘরে ফিরেছেন রানের খাতা খোলার আগেই। ডাবল ডিজিট স্পর্শ করেছেন মাত্র দুজন।

৬ ওভার বোলিংয়ে মাত্র ১৮ রানের বিনিময়ে রুয়েল শিকার করেন ৫ উইকেট। লিস্ট ‘এ’ ক্যারিয়ারে এটিই তার সেরা বোলিং পারফরম্যান্স। ফাইফার পেলেন দ্বিতীয়বার। সঙ্গে ২টি করে উইকেট পেয়েছেন মাহফুজুর রহমান ও শেখ পারভেজ।

লক্ষ্য তাড়া করতে নেমে ১৩ রানে আউট হন ওপেনার আনিসুল ইসলাম। তবে পিনাক ঘোষ ও অধিনায়ক মেহেদী মারুফের দ্বিতীয় উইকেটে অপরাজিত জুটি গড়ে ১৯.৩ ওভারেই জয় ছিনিয়ে নেয় গাজী গ্রুপ। আট ম্যাচ খেলে পাঁচ জয়ের সুবাদে গাজী গ্রুপ এখন পয়েন্ট টেবিলের ছয়ে।

সংক্ষিপ্ত স্কোর

গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি : ৮৪/১০, ২৫.৪ ওভার (মহব্বত ৪১, শামীম ১৬; রুয়েল ৫/১৮, মাহফুজুর ২/১৮ ও পারভেজ ২/২৭)।

গাজী গ্রুপ ক্রিকেটার্স : ৮৬/১, ১৯.৩ ওভার (পিনাক ৪২*, মারুফ ৩০*; আরিদুল ১/১৫)।

ফল : গাজী গ্রুপ ৯ উইকেটে জয়ী

ম্যাচসেরা : রুয়েল মিয়া

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা