× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৭ রানের জন্য সেঞ্চুরি মিস সৈকতের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৪ ২৩:৫০ পিএম

আপডেট : ০৪ এপ্রিল ২০২৪ ০২:৩৪ এএম

 ৭ রানের জন্য সেঞ্চুরি মিস সৈকতের

শুরুর বিপর্যয় সামলে উঠতে না পেরে শেখ জামাল ২৬ রানে হারিয়ে ফেলেছিল ২ উইকেট। বিপদ থেকে দলটিকে টেনের তোলেন ওপেনার সৈকত আলী। মাত্র ৭ রানের জন্য মিস সেঞ্চুরি। ১০৬ বলে খেলেন ৯৩ রানের দারুণ এক ইনিংস। তাতে ছিল ৮টি বাউন্ডারি ও ৪টি ছক্কা।

ছয়ে নামা ইয়াসির আলীর ব্যাট থেকে ৪৩ বলে আসে ৪০ রান। আর আটে নামা জিয়াউর রহমান ৩২ বলে যোগ করেন ৪০ রানের দারুণ ইনিংস।এতে শেখ জামাল পেয়ে ২৪৭ রানের পুঁজি। শেষে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ম্যাচটি জিতে নেয় তারা ৬০ রানে। 

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে যেন দাঁড়াতেই পারছিল না লিজেন্ডস অব রূপগঞ্জ। ৯৩ রান তুলতেই ৮ উইকেট খুইয়ে ফেলেছিল দলটি। তবে ব্যাটিং ধস কাটিয়ে কোনোম রূপগঞ্জ সংগ্রহ করে ১৮৭ রান।

সম্মানজনক এই স্কোর তোলা সম্ভব হয়েছে নবম উইকেটে আমিনুল ইসলাম ও মেহেদী হাসান রানার ৮৮ রানের চমৎকার জুটিতে। ৮৫ বলে ৬৪ রান করেন আমিনুল। যিনি এ নিয়ে টানা দুটি হাফসেঞ্চুরি করলেন। তবে দুর্ভাগ্য দুই ম্যাচেই হারল দেখল তার দল। আর ৫০ বলে ৪৯ রান করেন মেহেদী।

এ নিয়ে ৮ ম্যাচ খেলে ছয়টি জয় পেল শেখ জামাল। পয়েন্ট তালিকায় তাদের অবস্থান এখন দ্বিতীয় স্থানে। বিপরীতে ৮ ম্যাচে ৫ জয়ে রূপগঞ্জ রয়েছে পঞ্চম স্থানে।

সংক্ষিপ্ত স্কোর

শেখ জামাল ধানমন্ডি ক্লাব: ২৪৭/৯, ৫০ ওভার (সৈকত ৯৩, জিয়াউর ৪০, ইয়াসির ৪০; আল-আমিন ৪/৪৪, আমিনুল ২/২০ ও শুভাগত ১/২৯)।

লিজেন্ডস অব রূপগঞ্জ: ১৮৭/১০, ৪৪.৪ ওভার (আমিনুল ৬৪, মেহেদী ৪৯, তৌফিক ২৯; টিপু ৩/২৬, সাইফ ৩/৪৪ ও রিপন ১/২৩)।

ফল: শেখ জামাল ৬০ রানে জয়ী।

ম্যাচসেরা: সৈকত আলী। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা