× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আবাহনীকে হারিয়ে লিগ জমিয়ে তুলল মেরিনার্স

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৪ ১৯:৫৩ পিএম

আবাহনীকে হারিয়ে লিগ জমিয়ে তুলল মেরিনার্স। প্রবা ফটো

আবাহনীকে হারিয়ে লিগ জমিয়ে তুলল মেরিনার্স। প্রবা ফটো

প্রিমিয়ার ডিভিশন হকি লিগে আবাহনী লিমিটেডকে ২-১ ব্যবধানে হারিয়ে লিগ জমিয়ে তুলেছে ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব। গতকাল বুধবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে উড়তে থাকা আবাহনীকে মাটিয়ে নামিয়ে আনে মেরিনার্স। এই ম্যাচের মধ্য দিয়ে লিগে প্রথম হারের স্বাদ পেল আবাহনী। আর মেরিনার্স জেতায় লিগ গেল জমে। দিনের অপর খেলায় প্রত্যাশিত জয় তুলে নিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। বাংলাদেশ স্পোর্টিং ক্লাবকে ৭-২ গোলে হারিয়েছেন সাদা-কালোরা। এই জয়ে সুপার সিক্সও নিশ্চিত করল শহিদুল্লাহ টিটুর দল।

বুধবার আবাহনী-মেরিনার্স ম্যাচের মধ্য দিয়ে লিগের প্রথম পর্বের সমাপ্তি ঘটল। ১০ ম্যাচ শেষে ৮ জয়, ১ ড্র ও ১ হারে আবাহনীর সংগ্রহ ২৫ পয়েন্ট। টেবিলের দুই নম্বরে অবস্থান দলটির। সমান ম্যাচে ৭ জয়, ২ হার ও ১ ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে টেবিলের চারে মেরিনার্স। ৮ জয় এবং ২ ড্রয়ে ২৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ দল মোহামেডান। ৮ জয়, ১ ড্র এবং ১ হারে ঊষার ঝুলিতে ২৫ পয়েন্ট। তবে গোল গড়ে আবাহনীর চেয়ে পিছিয়ে থাকায় তিন নম্বরে অবস্থান ঊষার। সুপার সিক্সের বাকি দুই দল বাংলাদেশ পুলিশ এসসি এবং অ্যাজাক্স স্পোর্টিং ক্লাব।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা