× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রধানমন্ত্রীর আমন্ত্রণ পেলেন জ্যোতি-হিলিরা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৪ ২১:১৮ পিএম

আপডেট : ০২ এপ্রিল ২০২৪ ২২:২০ পিএম

প্রধানমন্ত্রীর আমন্ত্রণ পেলেন জ্যোতি-হিলিরা; কোলাজ ছবি

প্রধানমন্ত্রীর আমন্ত্রণ পেলেন জ্যোতি-হিলিরা; কোলাজ ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরই ক্রীড়াপ্রেমী। ক্রিকেটের প্রতি টানটা হয়তো অন্য খেলার চেয়ে একটু বেশিই। ১৯৯৭ সালে আইসিসি ট্রফির সময় থেকেই বাংলাদেশের বিভিন্ন সাফল্যে তাকে পাশে পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এ ছাড়া খেলোয়াড়দের সঙ্গেও তার হৃদ্যতার সম্পর্কের কথা কারও অজানা নয়। সেই ক্রীড়ামোদী প্রধানমন্ত্রীর বিশেষ আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশ ও অস্ট্রেলিয়া নারী দলের ক্রিকেটাররা।

বুধবার (২ এপ্রিল) দুপুরে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন দুই দলের ক্রিকেটাররা। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান শফিউল আলম নাদেল।

পুরুষদের মতো নারী ক্রিকেটেও প্রবল শক্তিধর অস্ট্রেলিয়া। এক দুই কিংবা তিন নয়, ওয়ানডেতে রেকর্ড সাত আর টি-টোয়েন্টিতে ছয়বারের বিশ্বচ্যাম্পিয়ন অজি মেয়েরা। সেই অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল প্রথমবারের মতো দ্বি-পক্ষীয় সিরিজ খেলতে এসেছে বাংলাদেশে। আগামী সেপ্টেম্বরে বাংলাদেশের মাটিতে অনুষ্ঠেয় নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে চায় অ্যালিসা হিলির দল।

মিরপুরে ওয়ানডেতে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করার পর টি-টোয়েন্টি সিরিজ জিতে দারুণ সময় কাটছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের। তবে সম্পর্কের দিক থেকে এগিয়ে থাকল বাংলাদেশের মেয়েরা। টি-টোয়েন্টি সিরিজের আগে বন্ধুত্বের জায়গা থেকে অস্ট্রেলিয়া নারী দলের অধিনায়ক অ্যালিসা হিলিকে ঢাকাইয়া জামদানি শাড়ি উপহার দিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা