× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালেন স্টোকস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৪ ১৬:১৭ পিএম

আপডেট : ০২ এপ্রিল ২০২৪ ১৬:১৮ পিএম

নিজেকে হারিয়ে খুঁজছেন বেন স্টোকস

নিজেকে হারিয়ে খুঁজছেন বেন স্টোকস

অভিমান ভেঙে ওয়ানডে বিশ্বকাপে ফিরেছিলেন। খুব একটা সুবিধা পাননি। ভারত টেস্টে বল হাতে নিয়েছিলেন। ফল আসেনি। বেন স্টোকস যেন নিজেকে হারিয়ে খুঁজছেন। অলরাউন্ডার সত্তা খুঁজে পেতে এবার কঠিন এক সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক। আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে বসতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন স্টোকস।  

মঙ্গলবার এক বিবৃতিতে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড জানিয়েছে, বিশ্বকাপ খেলতে আগ্রহী নন স্টোকস। পূর্ণাঙ্গ অলরাউন্ডার হিসেবে নিজেকে ফের প্রতিষ্ঠিত করতে ঘরোয়া ক্রিকেটে মনোযোগ দিয়েছেন তিনি। সামনে কাউন্টি দল ডারহামের হয়ে প্রথম শ্রেণিতে খেলবেন স্টোকস । 

ইংলিশদের টেস্ট অধিনায়ক জানিয়েছেন, ‘আমি পরিশ্রম করছি নিজেকে ফিট করতে। নিজের বোলিং ফিটনেস ফিরিয়ে আনতে। অলরাউন্ডার হিসেবে পূর্ণাঙ্গ রোল রাখতে পারি সে চেষ্টা চালিয়ে যাচ্ছি। ’

টি-টোয়েন্টি বিশ্বকাপ ছাড়াও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে নিজেকে গুটিয়ে নেন স্টোকস। এর মূলে ফিটনেসহীনতা। তাই ঘরোয়া ক্রিকেটে ফিট হয়ে ফিরতে চান তিনি। বলেছেন, ‘ সম্প্রতি ভারত ট্যুরে আমি বোলিংয়ে অনেক পিছিয়ে ছিলাম। নয় মাস বোলিং থেকে দূরে থাকা এবং হাঁটুর ইনজুরির কারণে বাজে বোলিং উপহার দেই। আমি ভবিষ্যতের দিকে তাকিয়ে। আমাদের টেস্ট সামারের আগে কাউন্টিতে সময় দিতে চাই।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা