× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খেলা চলাকালে বাংলাদেশ ছাড়লেন চান্দিমাল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৪ ১৫:৫২ পিএম

আপডেট : ০২ এপ্রিল ২০২৪ ১৬:০৯ পিএম

খেলা চলাকালে বাংলাদেশ ছাড়লেন চান্দিমাল

চট্টগ্রাম টেস্টে চালকের আসনে শ্রীলঙ্কা। সফরকারীদের পাহাড়সম স্কোরের বিপক্ষে লড়ছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৫৩১ রান তোলে লঙ্কানরা। বিশাল স্কোরে ছিল ৬টি অর্ধশতক। যার একটি দিনেশ চান্দিমালের। ৫ চার এবং দুই ছক্কায় ৫৯ রান করেন তিনি। তবে দ্বিতীয় ইনিংসে ব্যর্থ লঙ্কান এ ব্যাটার। যদিও চান্দিমালের নির্বিষ ব্যাটিং খুব একটা প্রভাব ফেলেনি দলে। দ্বিতীয় ইনিংসে ১৫৭ রান তুলেই দ্বিতীয় ইনিংস ছেড়েছে শ্রীলঙ্কা।

চতুর্থ দিনে লঙ্কানরা ভালো অবস্থানে থাকলেও দুঃসংবাদ চান্দিমালের জন্য। জরুরি বার্তায় দেশে ফিরতে হয়েছে তাকে।  এ বিবৃতিতে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড জানিয়েছে, পরিবারের এক সদস্যের মেডিকেল ইস্যুতে চান্দিমালকে খেলার মাঝেই বাংলাদেশ ত্যাগ করতে হয়েছে। সতীর্থ এবং ম্যানেজম্যান্ট তাকে পূর্ণ সহায়তা করেছে। চান্দিমাল অনুরোধের কারণে কে বা কারা হাসপাতালে সেটা উল্লেখ করছে না এসএলসি।

চতুর্থদিনে ৭ উইকেটে ১৫৭ রান তুলে দ্বিতীয় ইনিংস ছেড়েছে শ্রীলঙ্কা। তাতে ম্যাচ জিততে বিশ্ব রেকর্ড ৫১১ রান করতে হবে বাংলাদেশকে। ইনিংস ঘোষণার সময় প্রবাত জয়াসুরিয়া ২৮ ও বিশ্ব ফার্নান্ডো ৮ রানে অপরাজিত ছিলেন।  ৪৫৫ রানে এগিয়ে থেকে দিন শুরু করেছিল শ্রীলঙ্কা। এক ঘণ্টার একটু বেশি সময় ব্যাটিং করল তারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা