× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ

হারের বৃত্তেই আটকে রইল বাংলাদেশের মেয়েরা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৪ ১৫:৩১ পিএম

আপডেট : ০২ এপ্রিল ২০২৪ ১৫:৪৩ পিএম

ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের পর টি-টোয়েন্টিতে একম্যাচ আগেই সিরিজ হারল জ্যোতিরা; প্রবা ছবি

ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের পর টি-টোয়েন্টিতে একম্যাচ আগেই সিরিজ হারল জ্যোতিরা; প্রবা ছবি

বল হাতে স্মরনীয় এক দিন পার করলেন বাংলাদশ নারী দলের পেসার ফারিহা তৃষ্ণা। টাইগ্রেস এই বাঁহাতি তরুণী আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয়বারের মতো পেয়েছেন হ্যাটট্রিকের দেখা৷ কিন্তু তার মাইলফলক স্পর্শ করার দিনেও হারের বৃত্তেই আটকে রইল লাল-সবুজের প্রতিনিধিরা। বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মেয়েদের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের পর টি-টোয়েন্টি সিরিজেও এক ম্যাচ বাকি থাকতেই সিরিজে হার মানলো নিগার সুলতানা জ্যোতি ব্রিগেড। 

আজ মঙ্গলবার (২ এপ্রিল) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৬১ রান করে সফরকারী অস্ট্রেলিয়া। জবাবে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৯ উইকেটে ১০৩ রানেই থামে বাংলাদেশের ইনিংস। ৫৮ রানের বড় পরাজয়ে অজিদের বিপক্ষে জয় অধরাই থাকল জ্যোতিদের।


এদিন টস জিতে আগে ব্যাট করতে নেমেছিল অস্ট্রেলিয়ার মেয়েরা। ইনিংসের তৃতীয় ওভারেই ফোবি লিচফিন্ডের উইকেট তুলে নেন ফারিহা। লিচফিল্ড ব্যর্থ হলেও হ্যারিস ও জর্জিয়া ঠিকই রান পেয়েছেন। দুজন মিলে ৯ ওভারে তুলেছেন ৯১ রান। তাদের দুর্দান্ত ব্যাটিংয়ে দিশেহারা ছিল বাংলাদেশের মেয়েরা। ১২তম ওভারে প্রথম আঘাত হানেন নাহিদা আক্তার। ফিফটি করা জর্জিয়াকে (৫৭) বাউন্ডারি লাইনে ক্যাচ দিতে বাধ্য করেন এই স্পিনার। 


পরের ওভারেই জোড়া আঘাত ফাহিমার। অ্যাশলি গার্ডনার (৫) এবং গ্রেস হ্যারিসকে (৪৭) ফেরান ওই এক ওভারেই। এরপরেই অবশ্য আরেকটা ভালো জুটি পায় অস্ট্রেলিয়া। এলিস পেরি (২৯) এবং তাহলিয়া ম্যাকগ্রা (১৯) দুজনেই ছিলেন আগ্রাসী। দলের স্কোর ১৫০ পেরোয় তাদের দুজনের সুবাদেই। ১৯তম ওভারে নাহিদা ফেরান তাহলিয়াকে। আর শেষ ওভারে দুর্দান্ত এক হ্যাটট্রিক তুলে নেন ফারিহা তৃষ্ণা। 


ওভারের শেষ তিন বলে এলিস পেরি, সোফি মলিনিউ এবং বেথ মুনির উইকেট নিয়ে হ্যাটট্রিকের দেখা পান ২১ বছরের তরুণ এই পেসার। পেরি এবং সোফি দুজনেই ক্যাচ আউটের শিকার হন। স্বর্ণা নিয়েছেন পেরির ক্যাচ। আর মুরশিদার হাতে ক্যাচ দেন সোফি মলিনিউ। আর শেষ বলে বেথ মুনিকে দারুণ এক ইনসুইং ডেলিভারিতে বোল্ড করেন তৃষ্ণা। যদিও এর আগেই নিজেদের ব্যাটিং শক্তি দেখিয়েছে অজি নারীরা। যা মিরপুরের মাঠে নারীদের টি-টোয়েন্টিতে নতুন দলীয় সর্বোচ্চের রেকর্ড। এ মাঠে নারীদের টি-টোয়েন্টিতে দলীয় সর্বোচ্চের রেকর্ডটাও ছিল অজি নারীদেরই। ২০১৪ সালের বিশ্বকাপে ১৪০ রান করেছিল অজি নারীরা। সব মিলিয়ে ম্যাচে বল হাতে ৪ ওভারে ১ মেইডনসহ ১৯ রানে ৪ উইকেট শিকার করেন তৃষ্ণা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা