× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাবরকে নিয়ে আফ্রিদির বিবৃতি ভুয়া!

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ এপ্রিল ২০২৪ ১৬:৪৩ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

গত ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতার পর পাকিস্তানের তিন ফরম্যাটের নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন বাবর আজম। এরপর টেস্টে শান মাসুদ ও টি-টোয়েন্টিতে শাহিন শাহ আফ্রিদিকে অধিনায়ক করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ফের বাবরকে নেতৃত্বে ফিরিয়েছে পিসিবি। বাবরকে অধিনায়ক হিসেবে ফেরানোর ঘোষণার পর আগের ক্যাপ্টেন শাহিন শাহ আফ্রিদির একটি বিবৃতি প্রকাশ করেছিল সংস্থাটি। কিন্তু ক্রিকইনফোর দাবি, আফ্রিদি নাকি কোনো বক্তব্যই দেননি; পিসিবি মনগড়া কথা লিখে প্রকাশ করেছে। 

বাবরকে অধিনায়ক করার পর পিসিবির বিবৃতিতে আফ্রিদির পক্ষ থেকে বলা হয়েছিল, ‘আমি সবসময় এই স্মৃতি ও এই সুযোগের কথা আনন্দচিত্তে মনে রাখব। দলের খেলোয়াড় হিসেবে আমার দায়িত্ব হলো আমাদের অধিনায়ক বাবর আজমকে সমর্থন দেওয়া। আমি তাঁর অধিনায়কত্বে খেলেছি এবং তাঁকে আমি খুব সম্মান করি। আমি মাঠ ও মাঠের বাইরে তাঁকে সাহায্য করার চেষ্টা করব। আমরা সবাই এক। আমাদের সবার লক্ষ্য এক, পাকিস্তানকে বিশ্বের সেরা দল বানানো।’


এদিকে ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়, মিথ্যা বিবৃতি প্রকাশের পর পিসিবির ওপর বেশ ক্ষুব্ধ শাহিন আফ্রিদি। এ ব্যাপারে নাকি পাল্টা আরেকটি বিবৃতি দিতেও চেয়েছিলেন তিনি। তবে জরুরি ভিত্তিতে কথা বলে তাকে থামিয়েছে পিসিবি। আফ্রিদি অবশ্য দমেননি। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে বৈঠক করার কথা তার। অধিনায়ক প্রসঙ্গে পিসিবির আচমকা এভাবে মত পালটে ফেলাতেই মন খারাপ হয়েছে আফ্রিদির। বাবরের পুনর্নিয়োগের ব্যাপারে পিসিবি তার কাছে কিছু জানতেও চায়নি। কিন্তু পিসিবির দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে তার পক্ষ থেকে মন্তব্য দেখে বিস্মিত হয়েছেন তিনি।


গত ওয়ানডে বিশ্বকাপের পর বাবরের নেতৃত্ব ছাড়ায় পিসিবির সেসময়ের চেয়ারম্যান জাকা আশরাফ বড় প্রভাবক ছিলেন। এরপরেই শান মাসুদকে টেস্ট এবং শাহিনকে দেওয়া হয় টি-টোয়েন্টির দায়িত্ব। শাহিনের অধীনে নিউজিল্যান্ড সফরে ৫ ম্যাচের একটি সিরিজই খেলেছে পাকিস্তান। যেখানে কিউইদের বিপক্ষে ৪-১ ব্যবধানে হেরেছে তারা। এরপর পিএসএলেও লাহোর কালান্দার্সের হয়ে সাফল্য পাননি তারকা এই পেসার। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা