× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতের বিশ্বকাপ স্কোয়াড নিয়ে মুখ খুললেন ইরফান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ এপ্রিল ২০২৪ ১৬:৩৫ পিএম

আপডেট : ০১ এপ্রিল ২০২৪ ১৬:৫২ পিএম

ভারতের বিশ্বকাপ স্কোয়াড  নিয়ে মুখ খুললেন ইরফান

আগামী জুনে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। কুড়ি ওভারের মহাযজ্ঞ ঘিরে প্রস্তুত অংশগ্রহণকারী দলগুলো। এ  মুহূর্তে দ্বিপাক্ষিক সিরিজ এবং ঘরোয়া ফ্রাঞ্চাইজিতে ব্যস্ত ক্রিকেটাররা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শেষে শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ। পূর্ণদমে প্রস্তুতি নিয়েই যুক্তরাষ্ট্রে পাড়ি দেবেন রোহিত শর্মারা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী আসরের সফল দল ভারত। ২০০৭ সালে চ্যাম্পিয়ন হয় তারা। তবে ম্যান ইন ব্লুজদের সাবেক পেসার ইরফান পাঠান মনে করেন, বিরাট কোহলি-রোহিত শর্মারা এবার ভালো কিছু উপহার দিতে প্রস্তুত। আসর শুরুর দুই মাস আগেই ভারতের স্কোয়াড নিয়ে কথা বলেছেন ইরফান। 

ভারতের ব্যাটিং অনেকটা রোহিত শর্মা ও বিরাট কোহলি কেন্দ্রিক। বিশ্বকাপে নেতৃত্বে থাকবেন রোহিত। কোহলি দারুণ ফর্মে। চার-ছয়ে সাজাচ্ছেন প্রতিটি ইনিংস।  পাঠান মনে করেন, কোহলি বড় টুর্নামেন্টে গুরুত্বপূর্ণ  ভূমিকা পালন করবেন।  দলে আছেন ঋষভ পন্ত। দুর্ঘটনা থেকে ফিরেছেন তিনি।  লোকেশ রাহুলও প্রয়োজনে সেরাটা  দিতে মুখিয়ে। জিতেশ শর্মা অনেক সম্ভাবনাময় ব্যাটার। ঘরোয়া ক্রিকেটে সে ভালো কিছু উপহার দিয়েছে। দস্তানা হাতেও দারুণ ভূমিকা রাখেন। এই এক পজিশনের জন্য প্রস্তুত তিনজন। এক্ষেত্রে মূল লড়াই হবে ঋষভ পন্ত এবং লোকেশ রাহুলের। 

ইরফান বিশ্বাস করেন, যদি কোনো দল বিশ্বকাপ জয়ের আকাঙ্ক্ষা থাকে। তবে তাদের অবশ্যই একজন বাঁহাতি ফাস্ট বোলার থাকতে হবে। আর এদিক থেকে এগিয়ে ভারত। লখনৌ সুপার জায়ান্টের মহসিন খান হতে পারে ভারতের অন্যতম সেরা অস্ত্র।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা