প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৪ ০২:২৩ এএম
আপডেট : ০১ এপ্রিল ২০২৪ ০২:২৬ এএম
ম্যাচসেরা নাঈম আহমেদ
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে শাইনপুকুর বোলারদের সামনে অসহায়ভাবে আত্মসমর্পণ করেছে সিটি ক্লাব। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) জয়ের জন্য মোটে ১৭৭ রানের টার্গেটের সামনে শতরানেরও নাগাল পায়নি সিটি ক্লাব।
মাত্র ৮৪ রান তুলতেই দম ফুরিয়ে যায় তাদের। ৯২ রানের হার নিয়ে মাঠ ছাড়ে সিটি। এবারের লিগে এ নিয়ে টানা সপ্তম ম্যাচে হারল সিটি। আর সাত ম্যাচে চার জয়ে ৬ পয়েন্ট নিয়ে অবস্থান করছে আট নম্বরে।
ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৭৬ রানে শেষ হয় শাইনপুকুরের ইনিংস। এই স্বল্প রানের পুঁজি নিয়েই সিটিকে বড় ব্যবধানে হারের স্বাদ দেন শাইনপুকুর বোলাররা। মাত্র ২২ রান খরচায় ৪ উইকেট শিকার করেন পেসার মুকিদুল ইসলাম।
২২ রান দিয়ে ৩ উইকেট নেন অফস্পিনার নাইম আহমেদ। আর জাতীয় দলের লেগ স্পিনার হোসেন ২ উইকেটের জন্য খরচ করেন মোটে ২ রান। তাদের দুর্দান্ত বোলিংয়ে সিটির আট ব্যাটার পাননি দুই অঙ্কের ঘরের নাগাল।
সংক্ষিপ্ত স্কোর
শাইনপুকুর : ৩৮.৩ ওভারে ১৭৬ (খালিদ ৪৭, মেহেরব ৩৮, ইফরান ৪/২৬, মঈনুল ৩/৩৫ )।
সিটি ক্লাব : ২০ ওভারে ৮৪ (সাদিকুর ৩০, মুকিদুল ৪/২২, নাঈম ৩/১৯, রিশাদ ২/২)।
ফল : শাইনপুকুর ৯২ রানে জয়ী।
ম্যাচসেরা : নাঈম আহমেদ।